ads
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

একটা ব্যাংকও দেউলিয়া হয়নি, হবেও না: পরিকল্পনামন্ত্রী

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৩০ নভেম্বর, ২০২২
  • ২৮ বার পঠিত

একটা ব্যাংকও দেউলিয়া হয়নি এবং ভবিষ্যতেও হবে না বলে উল্লেখ করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

বুধবার (৩০ নভেম্বর) দুপুরে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে শতভাগ পেনশন সমর্পণকারী গ্রুপ আয়োজিত এক আলোচনা সভার শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

এম এ মান্নান বলেন, একটা ব্যাংকও দেউলিয়া হয়নি, ভবিষ্যতেও কোনো ব্যাংক দেউলিয়া হবে না বলে আমি বিশ্বাস করি। কিছুদিন আগে একটা গুজব ছড়ানো হয়েছিল, ব্যাংকে টাকা পাওয়া যাচ্ছে না। আমি বহু লোককে জিজ্ঞেস করেছি, কেউ ব্যাংকে গিয়ে টাকা পাননি এমন কাউকে পাইনি। এটা সঠিক নয়, কেউ কেউ রাজনৈতিক সংকীর্ণতা থেকে এমনটা প্রচার করছে।

তিনি বলেন, সমগ্র বিশ্বেই একটি অর্থনৈতিক টানাপোড়েন চলছে। আমাদের এখানেও টানাপোড়েন রয়েছে, এটা লুকাবার বিষয় নয়। সেই চাপ আমাদের এখানেও চলে আসে। বিশ্বে মূল্যস্ফীতি কমছে, আমাদের এখানেও খাদ্যদ্রব্য এবং তেলের দাম কমছে। সেই সাথে মূল্যস্ফীতিও নিচের দিকে নামছে। ভবিষ্যতে আরও কমবে।

পরিকল্পনামন্ত্রী বলেন, আমাদের সম্পদের পরিমাণ বাড়ছে, এটা যেমন সত্য, তেমনি বৈষম্যও বাড়ছে, সেটাও সত্য। প্রান্তিক জনগোষ্ঠীর সামান্য হলেও উন্নয়ন হচ্ছে। বাংলাদেশে কেউ উপোস থাকে না। আগামীতে আমাদের আর্থিক অবস্থা আরও বাড়বে। কল্যাণমূলক বিভিন্ন কর্মসূচি আরও ভালো হবে। ভবিষ্যতে আরও ভালো রাস্তাঘাট, বিদ্যুৎকেন্দ্র, হাসপাতাল ও স্কুল হবে। কেউ যদি পিছিয়ে থাকে তার জন্য ভাতার ব্যবস্থা রয়েছে। কেউ ভাতার বাইরে থাকবে না।

অনুষ্ঠানে শতভাগ পেনশন সমর্পণকারীরা দাবি করেন রিটায়ারমেন্টের ১৫ বছর পর পেনশন সুবিধা পাওয়ার যে সময় নির্ধারণ করা রয়েছে, সেই সময় যেন কমিয়ে ১০ বছর করা হয়।

এ দাবির বিষয়ে পরিকল্পনামন্ত্রী বলেন, আপনারা দাবি করেছেন ১০ বছর, এটা ৮ বছর হলে ভালো, ছয় বছর হলে আরও ভালো হয়। আমাদের সক্ষমতা ১৫-২০ বছর আগের তুলনায় অনেক বেশি বৃদ্ধি পেয়েছে। তাই এটা করা সম্ভব। তবে এই মুহূর্তে আমরা কিছুটা সমস্যায় রয়েছি। আপনারাও অনুভব করতে পারেন এই মুহূর্তে সরকার একটু চাপে রয়েছে। তবে চাপটা কেটে যাচ্ছে। আগামী দুই থেকে চার মাসের মধ্যে এই চাপ কেটে যাবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102