ads
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

একটি ভোটও পড়েনি রাঙ্গামাটি ও খাগড়াছড়ির ২৭ কেন্দ্রে

সৃষ্টিবার্তা ডেস্ক
  • প্রকাশের সময় : রবিবার, ৭ জানুয়ারি, ২০২৪
  • ৪০ বার পঠিত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে খাগড়াছড়ি ২৯৮ আসনের ১৯টি এবং রাঙ্গামাটি ২৯৯ আসনের ৮টি মোট ২৭টি কেন্দ্রে একটি ভোটও পড়েনি।

পানছড়ির সহকারী রিটার্নিং কর্মকর্তা অঞ্জন দাশ জানান, জেলার পানছড়ি উপজেলার ২৪ কেন্দ্রের ১১টিতে শূন্য ভোট এবং দক্ষিণ লতিবান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একটি ভোট পড়ে। দীঘিনালা উপজেলায় ৩টি কেন্দ্র ভোটশূন্য গেছে। আরও ৫টি কেন্দ্রে সব মিলিয়ে ১৮ জন ভোটার ভোট দিয়েছেন। লক্ষীছড়িতে ১২ কেন্দ্রের ৫টিতেই ভোট পড়েনি।

তবে এ বিষয়ে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান এখনো কথা বলেননি।

এদিকে রাঙ্গামাটি ২৯৯ আসনে ২১৩টির মধ্য ৮টি কেন্দ্রে একটি ভোটও পড়েনি।

এরমধ্যে পাঁচটি হচ্ছে বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের ভাইবোনছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, তুইছুই সরকারি প্রাথমিক বিদ্যালয়, কংলাক সরকারি প্রাথমিক বিদ্যালয়, বঙ্গলতলী ইউপির বঙ্গলতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়, শিয়ালদাহলুই সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র।

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরিন আক্তার এ তথ্য নিশ্চিত করেছেন।

আরও যে তিন কেন্দ্রে একটি ভোটও পড়েনি সেগুলো হচ্ছে কাউখালী উপজেলায় ফটিকছড়ি ইউপির নাভাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়, বর্মাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ঘাগড়া ইউপির পানছড়ি উচ্চ বিদ্যালয়।

কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা রক্তিম চক্রবর্তী এই তিন কেন্দ্রে কোনো ভোট না পড়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

এ ৮টি ভোটকেন্দ্রে মোট ভোটার ১৫ হাজার ১৫৯ জন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102