মোঃ নাজমুল হুদা, বাগেরহাট প্রতিনিধি: ছয় বছরের ছোট্ট শিশু জান্নাতী খাতুন বৈশাখীর সময় কাটছে এখন বিছানায়। প্রাণচঞ্চল ফুটফুটে শিশুটির ডান চোখে দুরারোগ্য ব্যাধি ক্যান্সার বাসা বেঁধেছে।

বৈশাখী বাগেরহাটের ফকিরহাট উপজেলার বাহিরদিয়া-মানসা ইউনিয়নের বাহিরদিয়া গ্রামের বাসিন্দা দিনমজুর মোল্লা জাকির হোসেনের মেয়ে। চিকিৎসকরা জানিয়েছেন, তাকে বাঁচাতে উন্নত চিকিৎসা প্রয়োজন, যা অনেক ব্যয়বহুল।
শিশুটির বাবা পরের বাড়িতে কাজ করে যা পান তা দিয়েই চলে পাঁচজনের সংসার। তাই সমাজের বিত্তবানদের প্রতি সাহায্যের আবেদন জানানো হয়েছে পরিবারটির পক্ষ থেকে।
শিশুটিকে সাহায্য পাঠানোর ঠিকানা—চলতি ব্যাংক হিসাব নম্বর-০৪৯১৩১০০০০৬৮৪, সোস্যাল ইসলামী ব্যাংক লিমিটেড, ফকিরহাট শাখা, বাগেরহাট। শিশুটির মা আসমা খাতুন ০১৯৭১২২৪৫০৭ নম্বরে যোগাযোগের জন্য অনুরোধ জানিয়েছেন।