ads
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

একধাপ পেছালেন কোহলি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২০ জানুয়ারি, ২০২১
  • ৩৫ বার পঠিত

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সবশেষ ঘোষিত টেস্ট র‌্যাংকিংয়ে একধাপ পিছিয়ে গেলেন বর্তমান সময়ের অন্যতম সেরা ব্যাটসম্যান বিরাট কোহলি।

বুধবার প্রকাশিত র‌্যাংকিংয়ে দেখা যায়, ব্যাটসম্যানদের মধ্যে চার নম্বর পজিশনে রয়েছেন ভারতীয় অধিনায়ক কোহলি। এক নম্বরে রয়েছেন নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন।

ভারতের বিপক্ষে সদ্য শেষ হওয়া টেস্ট সিরিজে ফর্মে ফেরা অস্ট্রেলিয়ান সাবেক অধিনায়ক স্টিভ স্মিথ রয়েছেন টেস্ট র‌্যাকিংয়ের দুই নম্বর পজিশনে।

তিনি রয়েছেন এ সময়ের সবচেয়ে ধারাবাহিক ব্যাটসম্যান অজি তারকা মার্নাস লাবুশেন।

সদ্য শেষ হওয়া ব্রিসবেনের গ্যাবা টেস্টে ভারতের রেকর্ড জয়ের নায়ক ঋষভ পন্থ উঠে এসেছেন ক্যারিয়ার সেরা ১৩ নম্বর পজিশনে।

বোলারদের র‌্যাংকিংয়ে শীর্ষে রয়েছেন অস্ট্রেলিয়ান তারকা পেসার পেট কামিন্স। দুইয়ে ইংল্যান্ডের স্টুয়ার্ড ব্রড। তিনে নিউজিল্যান্ডের নিল ওয়াগনার।

আর অলরাউন্ড র‌্যাংকিংয়ে শীর্ষে ইংল্যান্ড তারকা বেন স্টোকস, দ্বিতীয় পজিশনে ক্যারিবীয় অধিনায়ক জেসন হোল্ডার, তিনে ভারতীয় অলরাউন্ডার রবিন্দ্র জাদেজা। তবে দীর্ঘদিন টেস্ট ম্যাচ না খেলেও চার নম্বর পজিশনে রয়েছেন বাংলাদেশ সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102