ads
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

একনজরে রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজে ৬ দলের স্কোয়াড

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১ মার্চ, ২০২১
  • ৪৩ বার পঠিত

আসন্ন রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজে দেখা যাবে ক্রিকেটের সব পরিচিত মুখকে। নিরাপদ সড়কের দাবিতে ভারতের মাঠে নামবেন ছয় দেশের হয়ে খেলা সাবেক খেলোয়াড়রা। অংশ নিচ্ছে বাংলাদেশ দলও।

আগামী ৫ মার্চ ছত্তিশগড়ের রায়পুরে শুরু হবে এই টি-টোয়েন্টি টুর্নামেন্ট। ২২ মার্চ ফাইনাল দিয়ে শেষ হবে এই ক্রিকেট যজ্ঞ। সবগুলো ম্যাচ হবে একই ভেন্যুতে।

এরই মধ্যে ভারতে অবস্থান করছে মোহাম্মদ রফিক-আফতাব আহমেদরা। প্রথম ম্যাচেই স্বাগতিক ইন্ডিয়া লিজেন্ডসদের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ লিজেন্ডস।

শচিন টেন্ডুলকার নেতৃত্বাধীন ভারতের হয়ে দেখা যাবে সম্প্রতি পেশাদার ক্রিকেটকে বিদায় জানানো ইউসুফ পাঠান ও বিনয় কুমারকে। কয়েকদিন আগেই অবসরের ঘোষণা দেয়া উপল থারাঙ্গা খেলবেন শ্রীলঙ্কার জার্সিতে। দলটির অধিনায়ক হিসেবে থাকছেন তিলকরত্নে দিলশান। মাঠে নামবেন সনৎ জয়াসুরিয়াও।

এদিকে ব্যাট হাতে আবারও দেখা যাবে কেভিন পিটারসেনকে। ইংল্যান্ড লিজেন্ডসের হাল ধরছেন তিনি। জন্টি রোডসের অধিনায়কত্বে দক্ষিণ আফ্রিকার হয়ে খেলবেন মাখায়া এনটিনি-জাস্টিন কেম্পরা। ওয়েস্ট ইন্ডিজ লিজেন্ডসের হয়ে দেখা যাবে ব্রায়ান লারা-কার্ল হুপারদের মতো তারকারা।

অন্যদিকে বাংলাদেশের হয়ে প্রতিনিধিদ্ধ করছেন খালেদ মাহমুদ সুজন, জাভেদ ওমর বেলিম, মেহেরাব হোসেন অপি, রাজিন সালেহ, আব্দুর রাজ্জাকরা।

দেখে নিন রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজের ৬ দলের স্কোয়াড

ইন্ডিয়া লিজেন্ডস

শচিন টেন্ডুলকার, বীরেন্দ্র সেবাগ, যুবরাজ সিং, মোহম্মদ কাইফ, প্রজ্ঞান ওঝা, নোয়েল ভেভিড, মুনাফ প্যাটেল, ইরফান পাঠান, মনপ্রীত গনি, ইউসুফ পাঠান, নমন ওঝা, এস বদ্রিনাথ ও বিনয় কুমার।

ইংল্যান্ড লিজেন্ডস

কেভিন পিটারসেন, ওয়েস শাহ, ফিলিপ মাস্টার্ড, মন্টি পানেসর, নিক ক্রম্পটন, কবিল আলি, সাজিদ মেহমুদ, জেমস ট্রেডওয়েল, ক্রিস শোফিল্ড, জোনাথন ট্রট, রিয়ান সাইডবটম, উসমান আফজল, ম্যাথিউ হগার্ড ও জেমস টিনডল।

দক্ষিণ আফ্রিকা লিজেন্ডস

জন্টি রোডস, মর্নি ভ্যান উইক, গার্নেট ক্রুগার, রজার টেলেমাশাস, জাস্টিন কেম্প, অ্যালভারো পিটারসেন, নান্টি হ্যাওয়ার্ড, অ্যান্ড্রু পাটিক, লুটস বসম্যান, জান্দের ডি’ব্রইন, থান্ডি সাবালালা, মন্দে জোন্ডেকি, মাখায়া এনটিনি ও লয়েড নরিস।

ওয়েস্ট ইন্ডিজ লিজেন্ডস

ব্রায়ান লারা, টিনো বেস্ট, রিডলি জেকবস, নরসিং দেওনারায়ন, সুলেমান বেন, দীননাথ রামনারায়ন, অ্যাডাম স্যানফোর্ড, কার্ল হুপার, ডোয়েন স্মিথ, রিয়ান অস্টিন, উইলিয়াম পার্কিন্স ও মহেন্দ্র নাগামুতু।

শ্রীলঙ্কা লিজেন্ডস

তিলকরত্নে দিলশান, সনৎ জয়াসুরিয়া, ফারভেজ মাহরুফ, রঙ্গনা হেরথ, থিলান তুষারা, অজন্তা মেন্ডিস, চামারা কাপুগেদেরা, উপল থারাঙ্গা, চামারা সিলভা, চিন্তকা জয়সিংহে, ধামিকা প্রসাদ, নুয়ান কুলসেকারা, রাসেল আর্নল্ড, দুলাঞ্জনা উইজেসিংহে ও মালিন্দা ওয়ার্নাপুরা।

বাংলাদেশ লিজেন্ডস

খালেদ মাহমুদ, নাফীস ইকবাল, মোহম্মদ রফিক, আব্দুর রাজ্জাক, খালিদ মাসুদ পাইলট, হান্নান সরকার, জাভেদ ওমর বেলিম, রাজিন সালেহ, মেহরাব হোসেন অপি, আফতাব আহমেদ, আলমগীর কবির, মোহম্মদ শরিফ, মুশফিকুর রহমান ও মামুন রশিদ।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102