ads
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৫:১২ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

একনেকে অনুমোদন পেল ৫ হাজার ৫৬৩ কোটি টাকার ১০ প্রকল্প

সৃষ্টিবার্তা ডেস্ক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪
  • ৬২ বার পঠিত

পাঁচ হাজার ৫৬৩ কোটি ৬৭ লাখ টাকার ১০টি প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক)।

এগুলো বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে ৫ হাজার ৫৬৩ কোটি ৬৭ লাখ টাকা। এর মধ্যে সরকারি তহবিল থেকে ৫ হাজার ২০০ কোটি টাকা এবং বৈদেশিক ঋণ সহায়তা থেকে ৩৬০ কোটি টাকা।

বৃহস্পতিবার রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনা। বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিং করেন পরিকল্পনামন্ত্রী আব্দুস সালাম এবং পরিকল্পনা প্রতিমন্ত্রী শহীদুজ্জামান সরকার।

এ সময় উপস্থিত ছিলেন পরিকল্পনা সচিব সত্যজিত কর্মকার, ভৌত অবকাঠামো বিভাগের সদস্য (সচিব) এমদাদউল্লা মিয়ান, কৃষি, পানিসম্পদ ও পল্লী প্রতিষ্ঠান বিভাগের সদস্য (সচিব) আব্দুল বাকী এবং সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য কাওছার আহমেদ।

পরিকল্পনামন্ত্রী আব্দুস সালাম বলেন, এই একনেক সভায় আমরা দুটি প্রকল্পে বেশি গুরুত্ব দিয়েছি। একটি হচ্ছে ঢাকার বাইরে বার্ন ইউনিট হচ্ছে চিটাগাংয়ে। আর একটি হচ্ছে খুলনা মেডিকেল কলেজ। এ দুটি প্রকল্প হলে দেশের মানুষের উপকার হবে।

একনেকে অনুমোদিত প্রকল্পগুলো হচ্ছে- ক্যাপাসিটি বিল্ডিং অব স্ট্যাটাটিকস সার্ভিস বেজড অন প্ল্যাটফর্ম প্রকল্প। শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয়, খুলনা স্থাপনের জন্য ভূমি অধিগ্রহণ, ভূমি উন্নয়ন ও মৌলিক অবকাঠামো নির্মাণ প্রকল্প। চীনা এইড প্রজেক্ট অব বার্নইউনিট অব চিটাগাং মেডিকেল কলেজ হসপিটাল ইন বাংলাদেশ প্রকল্প। গুরুত্বপূর্ণ পল্লি অবকাঠামো উন্নয়ন প্রকল্প: পিরোজপুর ও ঝালকাঠি জেলা প্রকল্প। বরিশাল জেলার গুরুত্বপূর্ণ গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প। প্রোগ্রাম ফর সাসটেইনবিলিটি ইন দ্য টেক্সটাইল অ্যান্ড লেদার সেক্টর প্রকল্প। ছাতক সিমেন্ট কোম্পানি লিমিটেডের উৎপাদন পদ্ধতি ওয়েট প্রসেস থেকে ড্রাই প্রসেসে রূপান্তরকরণ (প্রথম সংশোধিত) প্রকল্প।

ঢাকা জেলায় বিদ্যমান সার্কিট হাউস ভবনের স্থলে নতুন অত্যাধুনিক সার্কিট হাউস ভবন নির্মাণ প্রকল্প। বর্ডার গার্ড বাংলাদেশের নবসৃজিত গাজীপুর ব্যাটালিয়নের অবকাঠামোগত বিভিন্ন স্থাপনা নির্মাণ প্রকল্প। আরবান রেজিলিয়েন্স প্রজেক্ট (ইউআরপি): ডিডিএম অংশ তৃতীয় সংশোধিত প্রকল্প।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102