ads
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

একসঙ্গে ৬ এসি বিস্ফোরণের ঘটনা তদন্তে ফায়ার সার্ভিসের কমিটি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২০
  • ৪৩ বার পঠিত

নারায়ণগঞ্জের তল্লা বায়তুল সালাহ জামে মসজিদে এশার নামাজের সময় এসি বিস্ফোরণের ঘটনায় ফায়ার সার্ভিসের পক্ষ থেকে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের পরিচালক (অপস) লে. কর্ণেল জিল্লুর রহমানকে প্রধান করে এই তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটি একসঙ্গে কেন ছয়টি এসিই বিস্ফোরিত হয়েছে তা তদন্ত করে দেখবে।

ফায়ার সার্ভিসের মহাপরিচালক বিগ্রেডিয়ার জেনারেল সাজ্জাদ হোসাইন বলেন, বিস্ফোরণের খবর পেয়ে সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে গিয়ে দগ্ধ লোকজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। মসজিদে ছয়টি এসি ছিল। প্রাথমিকভাবে ছয়টি এসিই বিস্ফোরিত হয়েছে বলে মনে হয়েছে। কেন ছয়টি এসি বিস্ফোরিত হলো তা তদন্তে একটা কমিটি করে দেওয়া হয়েছে।

তবে এদিকে অপর একটি সূত্র বলছে, মসজিদে ছয়টি এসি বিস্ফোরিত হওয়ার ঘটনাটি রহস্যজনক। এশার নামাজের শেষের দিকে এসিগুলো বিস্ফোরিত হয়। প্রায় অর্ধশত মুসুল্লী নামাজ পড়ছিল। বিস্ফোরণের পর মসজিদে গ্যাসের আগুনও দেখা গিয়েছে। একটি সূত্র জানায়, মসজিদের নিচে গ্যাসের লাইন রয়েছে। সেই গ্যাস লিকেজ হয়ে বিস্ফোরণের ঘটনা ঘটেছে কি না তাও খতিয়ে দেখা হবে।

প্রসঙ্গত শুক্রবার নারায়ণগঞ্জের তল্লা বায়তুল সালাহ জামে মসজিদে এশার নামাজের সময় এসি বিস্ফোরণ ঘটে। দগ্ধ ৩৬ জন মুসল্লি ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন আছেন। আহতদের অনেকেরই ৬০-৭০ শতাংশ শরীর পুড়ে গিয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102