ads
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

একাদশ সংসদকে ‘রাবার স্ট্যাম্প’ সংসদ বললেন ফখরুল

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২০
  • ৫২ বার পঠিত

একাদশ সংসদকে ‘রাবার স্ট্যাম্প’ সংসদ হিসেবে অভিহিত করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, পার্লামেন্টে কী চলছে? এই পার্লামেন্ট পুরোপুরিভাবে একটা রাবার স্ট্যাম্পে পরিণত হয়েছে। সরকারি দল তাদের ক্ষমতাকে কুক্ষিগত ও চিরস্থায়ী করবার জন্য এবং একদলীয় শাসন ব্যবস্থাকে আড়াল করার জন্য একটা পার্লামেন্ট খাড়া করে রেখেছে। আসলে সেই পার্লামেন্টে কী হচ্ছে?

বুধবার (৯ সেপ্টেম্বর) গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলা তিনি।

বিএনপি দলীয় সাংসদদের অধিকার ক্ষুণ্ণ করা হচ্ছে অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, ‘শুধু তাই নয়, সরকারি দল প্রতারণা করছে জনগণের সঙ্গে। সংসদ সদস্যরা যে প্রশ্ন দিচ্ছেন সেই প্রশ্ন বদলিয়ে দেওয়া হচ্ছে। এটা চিন্তাও করা যায় না।’

সংসদে প্রশ্নপত্র বদল করার অভিযোগ তুলে বিএনপির সাংসদ হারুনুর রশীদ বলেন, আমরা যে প্রশ্নপত্র জমা দেই সেটি স্পিকার কর্তৃক গ্রহণের পর হুবহু মৌখিক প্রশ্ন তালিকায় আসতে হবে। কিন্তু আমি বিস্মিত হয়েছি আমার প্রশ্নটি ৬৮ নম্বরটি সেভাবে আসেনি। মন্ত্রী যে উত্তর দিয়েছেন তা প্রশ্নের ধারে-কাছেও যাননি। আজকেও আমার মৌখিক একটি প্রশ্নের আংশিক উত্তর এসেছে, পুরোটা আসেনি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির সংসদ সদস্য জিএম সিরাজ, আমিনুল ইসলাম, জাহিদুর রহমান, মোশাররফ হোসেন ও রুমিন ফারহানা।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102