ads
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০২:২৬ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

একাদেশ নেই মুশফিক, ২ ক্রিকেটারের অভিষেক

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৮ মার্চ, ২০২১
  • ৩১ বার পঠিত

বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে স্বাগতিক নিউজিল্যান্ড। এর আগে কিউইদের বিপক্ষে তিন ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হয় টাইগাররা। স্বাগতিক নিউজিল্যান্ডের মাটিতে তাদের বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো ম্যাচ জিততে পারেনি লিটন-রিয়াদরা। তবে টি-টোয়েন্টি দিয়ে ঘুরে দাঁড়াতে চায় রাসেল ডমিঙ্গোর দল।

ওয়ানতে অধিনায়ক তামিম ইকবালকে পাচ্ছে না বাংলাদেশ। ব্যক্তিগত কারণে আগেই টি-টোয়েন্টি সিরিজ না খেলার কথা জানিয়ে দিয়েছিলেন তিনি। সেই সঙ্গে ইনজুরির কারণে নেই মুশফিকুর রহিম ও পেসার হাসান মাহমুদও। অন্যদিকে নবাগত ক্রিকেটারের অভিষেক হয়েছে। তারা হলেন- বাঁ-হাতি স্পিনার নাসুম আহমেদ ও বাঁ-হাতি পেসার শরীফুল ইসলাম।

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশের নেতৃত্বে থাকছেন মাহমুদউল্লাহ রিয়াদ। সিরিজের শুরুতে মাহমুদউল্লাহ বলেন, আমরা বুঝতে পারছি আমাদের যে যোগ্যতা, সেভাবে আমরা খেলতে পারিনি (ওয়ানডেতে)। অবশ্যই ভুলগুলো মাথায় রাখতে হবে, যাতে সেগুলো থেকে শিখতে পারি, তবে ফলাফলটা (ওয়ানডে সিরিজের) ভুলে যেতে হবে। এখানে জয়ের বিকল্প কিছু নেই। আপনি যদি নিউজিল্যান্ডকে তাদের মাটিতে হারাতে চান, আপনার প্রথার বাইরে ভাবতে হবে। অন্য ধরনের ক্রিকেট খেলতে হবে। এই চ্যালেঞ্জ নেওয়ার জন্য আমরা সবাই উন্মুখ।

ফরম্যাটের কারণেই বাংলাদেশের সামনে জয়ের সুযোগ আছে বলে মনে করেন মাহমুদউল্লাহ, টি-টোয়েন্টি এমন একটা খেলা, যেখানে বড়-ছোট দল বলে কিছু নেই। র‍্যাঙ্কিংয়ের এক নম্বর দল হোক বা দশ নম্বর, নির্দিষ্ট দিনে যদি কোনো দল ভালো খেলে, এক-দুজন ব্যাটসম্যান দারুণ করে, দল হিসেবে আমরা যদি ব্যাটিং-বোলিং-ফিল্ডিংয়ে সেটা কাজে লাগাতে পারি, কাজে লাগানোর দক্ষতাটা যদি ঠিকঠাক থাকে, তাহলে আমরা যেকোনো দলকে হারাতে পারব-এটা আমাদের বিশ্বাস।

বাংলাদেশের একাদশ:
মাহমুদউল্লাহ (অধিনায়ক), লিটন দাস, মোহাম্মদ নাঈম শেখ, সৌম্য সরকার, আফিস হোসেন, মোহাম্মদ মিঠুন, মাহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, মোস্তাফিজুর রহমান, নাসুম আহমেদ ও শরীফুল ইসলাম।

নিউজিল্যান্ড একাদশ:
টিম সাউদি (অধিনায়ক), ফিন অ্যালেন, হামিশ বেনেট, মার্ক চাপম্যান, ডেভন কনওয়ে, লকি ফাগুর্সন, মার্টিস গাপটিল, ড্যারিল মিচেল, গ্লেন ফিলিপস, ইশ সোধি, উইল ইয়াং।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102