ads
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

‘এক টাইগারের সঙ্গে আরেক টাইগারের লড়াই’ (ভিডিও)

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২৮ ডিসেম্বর, ২০২০
  • ৫০ বার পঠিত

করোনার কারণে দীর্ঘদিন আন্তর্জাতিক ক্রিকেটে নেই বাংলাদেশ। যে কারণে বাংলাদেশ ওয়ানডে দলের নেতৃত্বের দায়িত্ব পেলেও এখনও অধিনায়কত্বের স্বাদ নেয়া হচ্ছে না তামিম ইকবালের।

সম্প্রতি বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে ব্যাটে-বলের লড়াইয়ে ব্যস্ত ছিলেন দেশের এই ড্যাশিং ওপেনার।

খেলা শেষ, এখন ফ্রি। তাই এবার তামিম ২২ গজের মাঠে নয়, বাঘের সঙ্গে ‘লড়াইয়ে’ নামলেন! রোববার রাতে নিজের ফেসবুক পেজে বাঘের সঙ্গে লড়াইয়ের একটি ভিডিও পোস্ট করেছেন তামিম ইকবাল। ভিডিওর ক্যাপশনে তিনি লিখেছেন– ‘যথেষ্ট শক্তিশালী নই।’

ভিডিওটি পোস্টের পর পরই তা সামাজিক যোগাযোগমাধ্যমে রীতিমতো ভাইরাল। চমৎকার সব মন্তব্যে ভাসছে ভিডিওর কমেন্টবক্স।

সেখানে তামিমের ভক্তরা লিখেছেন– এক টাইগারের সঙ্গে যেন আরেক টাইগারের লড়াই!

কেউ কেউ লিখেছেন- ‘জঙ্গলের বাঘ বনাম মাঠের বাঘ।’ বাঘের সঙ্গে নিরাপদ দূরত্ব বজায় রেখেই অবশ্য লড়াইয়ে মেতেছিলেন তামিম।

ভিডিওতে দেখা গেছে, কাঠ ও কাচের বেষ্টনীতে বন্দি বাঘটি। হিংস্র প্রাণীটি তার দাঁত দিয়ে কামড়ে ধরে রেখেছে একটি রশি। আর কাচের বেষ্টনীর বাইরে নিরাপদ দূরত্বে থেকে রশিটি টানছেন তামিম। শক্তি পরীক্ষা দিচ্ছেন তিনি। এ পরীক্ষায় একবার বাঘ এগিয়ে যায় তো আরেকবার তামিম।

ভিডিওটি দেখুন –

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102