ads
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

এক দফা দাবিতে উত্তাল সাতক্ষীরা

সৃষ্টিবার্তা ডেস্ক
  • প্রকাশের সময় : রবিবার, ৪ আগস্ট, ২০২৪
  • ৪৯ বার পঠিত

বৈষম্যবিরোধী আন্দোলনের এক দফা দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে সাতক্ষীরা। শহরের খুলনা রোড মোড়স্থ মুক্তিযোদ্ধা চত্বরে অবস্থান নিয়েছেন আন্দোলনকারীরা।

একই সঙ্গে সাতক্ষীরা শহরের নিউ মার্কেট মোড়ে যুবলীগের একটি বিশাল ব্যানারে আগুন ধরিয়ে দেন তারা।

রোববার (৪ আগস্ট) বেলা ১১টার দিকে আন্দোলনকারীরা শহরের খুলনা রোড মোড়স্থ মুক্তিযোদ্ধা চত্বরে জড়ো হন। সেখান থেকে তারা মিছিল নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নিউমার্কেট এলাকায় যুবলীগের ব্যানার টেনে ছিড়ে ফেলে তাতে অগ্নিসংযোগ করেন আন্দোলনকারীরা।
পরে খুলনা রোড মোড়ে অবস্থান নিয়ে সাতক্ষীরা-কালিগঞ্জ ও সাতক্ষীরা-খুলনা সড়ক অবরোধ করেন তারা। স্লোগানে স্লোগানে সরকারের পদত্যাগ দাবি করেন তারা। এতে প্রায় তিন ঘণ্টা যান চলাচল বন্ধ হয়ে যায়। ভয়ে দোকানপাট বন্ধ করে দেন ব্যবসায়ীরা।

আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে বিপুল সংখ্যক পুলিশ, বিজিবি ও র‍্যাব মোতায়েন করা হয়েছে শহরজুড়ে।

অন্যদিকে, এক দফা আন্দোলনের প্রতিবাদে অবস্থান কর্মসূচি পালন করেছে জেলা আওয়ামী লীগ। শহরের পোস্ট অফিস মোড়ে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সংরক্ষিত আসনের সংসদ সদস্য লায়লা পারভিন সেঁজুতি, সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য আশরাফুজ্জামান আশু, জেলা আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ, যুগ্ম সম্পাদক আসাদুজ্জামান বাবু, আ হ ম তারেক উদ্দীনসহ আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সেখানে অবস্থান নিয়েছেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102