ads
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

এক পোষাকে পরীমনি ১২২ ঘন্টা, দাবি আইনজীবির

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ আগস্ট, ২০২১
  • ৩৬ বার পঠিত

মাদক মামলায় ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমনিকে আদালতে তোলা হয়। মঙ্গলবার (১০ আগস্ট) দুপুর ১২টা ১০ মিনিটে চারদিনের রিমান্ড শেষে তাকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করা হয়। রিমান্ড শুনানির দিন (৫ আগস্ট) যে পোশাকে পরীমনিকে আদালতে হাজির করা হয়েছিল ঠিক একই পোশাকে আজ তাকে আদালতে হাজির করা হয়। পরীমনির আইনজীবির দাবি, গত ১২২ ঘণ্টা এক পোশাকেই রয়েছেন তিনি।

মঙ্গলবার মাদক আইনের মামলার সুষ্ঠু তদন্তের জন্য পরীমনির ফের পাঁচদিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত সংস্থা সিআইডি। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম দেবব্রত বিশ্বাস তার ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড শুনানি চলাকালে কাঠগড়ায় দাঁড়িয়ে কাঁদতে দেখা যায় পরীমনিকে। এ সময় পরীমনির আইনজীবী মজিবুর রহমান বলেন, ‘একজন নায়িকা ১২২ ঘণ্টা এক পোশাকে রয়েছেন। তিনি তো একজন নায়িকা। তার তো একটা লাইফস্টাইল রয়েছে।’

এ সময় রাষ্ট্রপক্ষের আইনজীবী আব্দুল্লাহ আবু বলেন, ‌‘পরীমনির কাপড় চেঞ্জ না করা একটা রাজনীতি। এখানে সবাই কাপড় চেঞ্জ করেছেন। তিনি ইচ্ছাকৃতভাবে কাপড় চেঞ্জ করেননি।’ এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক গোলাম মোস্তফা বলেন, ‘তাকে (পরীমনি) কাপড় দেয়া হয়েছে। তিনি এখানে আসার আগে এ কাপড় পরেছেন। এর আগে তিনি অন্য কাপড় (টি-শার্ট) পরেছিলেন।’

এর আগে গত বৃহস্পতিবার (৫ আগস্ট) পরীমনি ও রাজকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাদের সাতদিন করে রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা বনানী থানার পরিদর্শক (তদন্ত) শেখ সোহেল রানা। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম মামুনুর রশীদ প্রত্যেকের চার দিন করে রিমান্ড মঞ্জুর করে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102