ads
রবিবার, ১৪ জুন ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

এক বাড়িতে অর্ধশত মৌমাছির চাক!

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২ জানুয়ারি, ২০২১
  • ৪২ বার পঠিত

রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নের রাজেন্দ্রপুর গ্রামের সেকেন্দার মুন্সীর বাড়ির দোতলায় প্রায় অর্ধশত মৌমাছির চাক বাসা বেঁধেছে। দেখলে মনে হয় এরা যেন পুরো বাড়ি দখল করে রেখেছে। মৌ মৌ গন্ধে চারদিকে ছড়িয়ে উড়ে বেড়াচ্ছে এসব মৌ মাছির দল। দোতলা বাড়ির পশ্চিম দিকের কার্নিশে দখল নিয়েছে এরা।

এলাকাবাসী জানান, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মৌমাছির গুঞ্জনে মুখরিত থাকে এলাকা। মূল ফটকের উপরের দোতলায় মৌ মাছিরা প্রায় অর্ধশত চাকের বাসা বেঁধেছে। গত চার বছর ধরে শীত মৌসুমে মৌমাছিরা ওই দোতলা বাড়িতে এসে মধু আহরণ করে মৌচাক তৈরি করে। পুরো বছর ধরেই কম বেশি কিছু না কিছু মৌমাছি এখানে থাকে। উৎসুক জনতা প্রতিদিনই মৌমাছির চাক দেখতে আসে বিভিন্ন স্থান থেকে।

বাড়ির মালিক সেকেন্দার মুন্সী জানান, গত চার বছর আগে মৌমাছিরা প্রথমে ২৩টি চাক তৈরি করে। এর বাড়তে বাড়তে এখন প্রায় অর্ধশতাধিক চাক হয়েছে। এরা আমাদের কোনো ক্ষতি করে না। চাকের মধু বিক্রির সব টাকা আমি এতিমখানা ও মাদ্রাসায় দিয়ে দেই।

স্থানীয় বাজারের কয়েকজন দোকানি জানান, অনেক স্থান থেকে মৌচাক দেখার জন্য লোকজন এখানে আসেন। অনেকেই এখান থেকে খাটি মধু কেনেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102