ads
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

এক বোয়ালের দাম পৌনে এক লাখ!

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২৩ ডিসেম্বর, ২০২০
  • ৪২ বার পঠিত

রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা নদীতে জেলের জালে ২৫ কেজি ওজনের এক বিশাল বোয়াল মাছ ধরা পড়েছে। যেটি বিক্রি হয়েছে ৭৫ হাজার টাকায়। উপজেলার দৌলতদিয়া এলাকাস্থ পদ্মা-যমুনার মোহনায় মঙ্গলবার (২২ ডিসেম্বর) সকালে ধরা পড়া মাছটি এক নজর দেখতে ভীড় করে উৎসুক মানুষ।

পরে মাছটি দৌলতদিয়া ঘাটের নাটো মোল্লার আড়ৎ থেকে নিলামে কিনে নেন শাকিল-সোহান মৎস্য আড়তের মালিক মো. শাজাহান শেখ ও নুরু শেখ।

মাছ ব্যবসায়ী মো. শাজাহান শেখ জানান- সকালে নাটো মোল্লার আড়ৎ থেকে ২৫ কেজি ওজনের বোয়াল মাছটি প্রতি কেজি ২ হাজার ৮ শত টাকা দরে মোট ৭০ হাজার টাকা দিয়ে কিনে নিয়েছি। পরে মাছটি ৭৫ হাজার টাকায় এক ব্যবসায়ীর নিকট বিক্রি করে দিয়েছি।

মাছ ব্যবসায়ী নুরু মিয়া জানান- মঙ্গলবার ভোরে পদ্মা ও যমুনার মোহনায় জাল ফেলেন স্থানীয় জেলে কালী হলদার। এসময় তার জালে বিশাল আকৃতির ওই বোয়াল মাছটি ধরা পড়ে।

গোয়ালন্দ উপজেলা মৎস্য কর্মকর্তা মো. রেজাউল শরীফ জানান- এবার পদ্মায় ইলিশের আকাল থাকলেও এ মৌসুমে এখন পদ্মা নদীতে মাঝে মধ্যেই বিভিন্ন প্রজাতির মিঠা পানির সুস্বাদু বড় ধরনের মাছ পাওয়া যাচ্ছে। বিশাল আকৃতির এই বোয়ালটি সেগুলোরই একটি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102