ads
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

এক মাসের বিদ্যুৎ বিল এলো কয়েক হাজার কোটি টাকা, গ্রাহক হাসপাতালে ভর্তি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২৭ জুলাই, ২০২২
  • ৫০ বার পঠিত

এক মাসের বিদ্যুৎ বিল কয়েক হাজার কোটি টাকা আসার পর এক গ্রাহক অসুস্থ হয়ে পড়েন। এরপর তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তবে বিদ্যুৎ অফিস এটি ‘মানুষের ভুল’ বলে দাবি করেছে। পরে অবশ্য সঠিক রিডিং দিয়ে বিদ্যুৎ বিল দেয় বিদ্যুৎ অফিস।

এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। তাদের প্রতিবেদনে বলা হয়, ভারতের মধ্যপ্রদেশের গোয়ালিওয়রে এ ঘটনা ঘটেছে। সেখানকার একজন বাসিন্দা প্রিয়াঙ্কা গুপ্তা বলেন, তাদের বাসায় এক মাসের বিদ্যুৎ বিল আগে ৩ হাজার ৪১৯ কোটি রুপি। এমন বিল দেখে তার শ্বশুর অসুস্থ হয়ে পড়েন।

এ ঘটনার পর মধ্যপ্রদেশের সরকারি বিদ্যুৎ কোম্পানি বলছে, এটি ‘মানুষের ভুল’। পরে অবশ্য বিদ্যুৎ বিল ঠিক করে ১৩০০ রুপি করে দেয় তারা। এতে কিছুটা স্বস্তিই পেয়েছে গুপ্তা পরিবার। ওই পরিবারটি শহরের শিব বিহার কলোনির বাসিন্দা বলে জানা গেছে।

প্রিয়াঙ্কার স্বামী সঞ্জীব কানকানে বলেছেন, জুলাই মাসের বিদ্যুৎ বিলের বিশাল অংক দেখে তার বাবা অসুস্থ হয়ে পড়েছিলেন। গত ২০ জুলাই ওই বিদ্যুৎ বিল প্রকাশ করা হয়।

তিনি বলেন, এমন বিল পেয়ে আমরা মধ্যপ্রদেশ মধ্য ক্ষেত্র বিদ্যুৎ বিতরণ কোম্পানির পোর্টালে ঢুকে ক্রস-ভেরিফাই করি। সেখানে বলা হয়, বিল সঠিক ছিল। পরে অবশ্য সেই বিল ঠিক করে দেয় বিদ্যুৎ অফিস।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102