ads
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০২:১২ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

এক সপ্তাহের মধ্যে ৯ পণ্যের দাম নির্ধারণ: বাণিজ্যমন্ত্রী

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৬ সেপ্টেম্বর, ২০২২
  • ২৩ বার পঠিত

বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশে নয়টি নিত্যপণ্যের দাম সাত দিনের মধ্যে ঠিক করে দেওয়া হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

শুক্রবার সকালে জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের ১৬তম দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

এ ছাড়া কারসাজি করে দাম বাড়ালে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুশিয়ারিও দেন বাণিজ্যমন্ত্রী।

তিনি বলেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্বের প্রায় সব দেশেই তেলসহ দ্রব্যমূল্যের দাম বাড়ছে। তাই দেশেও বাড়ছে। তবে বর্তমান পরিস্থিতিতে মালিকরা যে পরিমান লাভ করছেন, শ্রমিকরা তার ন্যায্য পাচ্ছে কিনা সে বিষয়টি গবেষণা করে দেখার আহ্বান জানান তিনি।

শ্রম মন্ত্রণালয়কে মজুরি বোর্ড গঠন করে শ্রমিকদের বেতন বাড়ানোর বিষয়টি দ্রুত নিষ্পত্তির আহ্বান জানান বাণিজ্যমন্ত্রী। তিনি বলেন, দ্রব্যমূল্যের যে দাম বাড়ছে তাতে শ্রমিকদের চলতে কষ্ট হচ্ছে। গার্মেন্টস শ্রমিকদের জন্য আলাদাভাবে ওএমএস চালুর আশ্বাস দেন তিনি।

বাণিজ্যমন্ত্রী জানান, বিষয়টি নিয়ে দ্রুত প্রধানমন্ত্রী ও খাদ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করবেন তিনি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102