ads
রবিবার, ২২ মার্চ ২০২৬, ১০:২৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

এক সপ্তাহে আইসল্যান্ডে ১৭ হাজার বার ভূমিকম্প!

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ মার্চ, ২০২১
  • ৪২ বার পঠিত

আইসল্যান্ডে গত এক সপ্তাহে প্রায় ১৭ হাজার বার ভূমিকম্প হয়েছে। বুধবার (৩ মার্চ) মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনটিতে বলা হয়েছে, আইসল্যান্ডে জীবন্ত অগ্নিগিরি থাকায় সেখানে ভূমিকম্প নিত্যনৈমিত্তিক ঘটনা। তবে এক সপ্তাহে এত সংখ্যক ভূমিকম্পের ঘটনা খুবই অস্বাভাবিক।

দেশটির দক্ষিণ-পশ্চিমের রেইকইয়াভিক অঞ্চলে সবচেয়ে বেশি মাত্রার ভূমিকম্প হয়েছিল গত ২৪ ফেব্রুয়ারি। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৬। রাজধানী শহর রেইকইয়াভিক ও এর আশপাশের শহরগুলো ভীষণভাবে কেঁপে উঠেছিল। দেশটির মোট জনসংখ্যার তিনভাগের দুইভাগই এখানে বসবাস করেন।

এরপর, ৫ মাত্রার ভূমিকম্প হয়েছে গত ২৭ ফেব্রুয়ারি ও ১ মার্চ।

আইসল্যান্ডের সড়ক ও উপকূলীয় প্রশাসন জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্রস্থলের আশপাশের এলাকার সড়কগুলোয় ছোট ছোট ফাটল দেখা দিয়েছে এবং পাহাড়ি এলাকায় পাথরধস হয়েছে।

আইসল্যান্ড বিশ্ববিদ্যালয়ের ভলকানোলজির অধ্যাপক পরভালদুর পোরোয়ারসন বর্তমান পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করে বলেছেন, ভূমিকম্প হতেই পারে, বড় ভূমিকম্পও হতে পারে, কিন্তু এতো দীর্ঘ সময় ভূমিকম্প হওয়া খুবই অস্বাভাবিক। প্রায় এক সপ্তাহ ধরে ভূমিকম্প হচ্ছে।

রেইকইয়াভিকের বাসিন্দা অদুর আলফা ওলাফসদতির সিএনএন’কে বলেছেন, আমি এর আগেও অনেক ভূমিকম্পে পড়েছি, তবে এমন টানা ভূমিকম্পে কখনো পড়িনি।

পৃথিবীটা যেন ২৪ ঘণ্টাই কাঁপছে উল্লেখ করে তিনি আরও বলেন, এটি খুবই অস্বাভাবিক ঘটনা। পুরো সপ্তাহটাই এমনভাবে কেটেছে। প্রকৃতির কাছে নিজেকে খুবই অসহায় লেগেছ।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102