ads
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

এক সপ্তাহ ধরে করোনার উপসর্গ নেই খালেদা জিয়ার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১ মে, ২০২১
  • ৩৫ বার পঠিত

করোনা আক্রান্ত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। গত এক সপ্তাহ ধরে তার শরীরে করোনার কোনো উপসর্গ নেই। গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন বেগম জিয়ার মেডিকেল বোর্ডের অন্যতম চিকিৎসক ও বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এজেডএম জাহিদ হোসেন।

তিনি বলেন, ম্যাডামকে নন-করোনা ইউনিটে রেখে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, চোখের সমস্যা এবং দুই হাঁটুর জয়েন্ট প্রতিস্থাপনজনিত জটিলতার পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে।

গত ২৭ এপ্রিল থেকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি খালেদা জিয়ার চিকিৎসা চলছে ১০ সদস্যের মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে। এই চারদিনে তার আর্থ্রাইটিস, ডায়াবেটিস ও হৃদরোগের বেশকিছু শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। আরও কিছু পরীক্ষা বাকি আছে। সেগুলো আগামী ১-২ দিনের মধ্যে শেষ হবে।

এরপর বোর্ডের চিকিৎসকরা মিটিংয়ে বসে রিপোর্টগুলো পর্যালোচনা করে তার চিকিৎসার বিষয়ে সিদ্ধান্ত নেবেন।

তিনি বলেন, ম্যাডামের শারীরিক অবস্থা অপরিবর্তিত আছে। তিনি আগের মতোই ভালো এবং সুস্থ আছেন। তার শরীরে করোনার কোনো উপসর্গ নেই। তিনি করোনার বিপদ থেকে মুক্ত আছেন। হাসপাতালে ভর্তি হওয়ার পর খালেদা জিয়ার সিটিস্ক্যান, ইসিজি, ইকোসহ হৃদরোগের বেশকিছু পরীক্ষা হয়েছে।

কার্ডিওলজিস্ট ডা. শাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধানে চিকিৎসাধীন খালেদা জিয়ার পরিচর্যা করার জন্য হাসপাতালে আছেন তার গৃহকর্মী ফাতেমা ও আরেকজন নারী স্টাফ। এছাড়া তাকে দেখতে নিয়মিত হাসপাতালে যান মেডিকেল বোর্ডের তার দুই ব্যক্তিগত চিকিৎসক ডা. জাহিদ হোসেন ও ডা. আল মামুন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102