ads
রবিবার, ২২ মার্চ ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

এখনও করোনা ভ্যাকসিন পায়নি ১৩০ দেশ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২১
  • ৫২ বার পঠিত

বিশ্বের বেশিরভাগ দেশে এখনও করোনার ভ্যাকসিন না পৌঁছানোর কারণ হিসেবে সমন্বয়হীনতাকে দুষছেন জাতিসংঘ মহাসচিব।

করোনা মহামারিতে পুরো বিশ্ব বিপর্যস্ত হয়ে পড়ে। প্রাণঘাতী ভাইরাস প্রতিরোধে ভ্যাকসিন উদ্ভাবনের পর আশার আলো দেখতে থাকে বিশ্ববাসী। কিন্তু, ভ্যাকসিন উদ্ভাবিত হলেও বিশ্বের দরিদ্র ১৩০টি পৌঁছায়নি করোনার টিকা। এমনকি করোনা ভ্যাকসিনের ৭৫ শতাংশই ১০ ধনী দেশের কাছে মজুদ থাকার উদ্বেগজনক তথ্য তুলে ধরে ক্ষোভ প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস।

বুধবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের এক ভার্চুয়ালি বৈঠকে তিনি ক্ষোভ জানান। অধিকাংশ দেশ ভ্যাকসিন কর্মসূচির আওতায় না আসায় সমন্বয়হীনতাকে দুষছেন গুতেরেস।

তিনি বলেন, এ মুহূর্তে টিকার সুষম বণ্টনই সবচেয়ে জরুরি। বৈঠকে জি-২০ সদস্যভুক্ত অর্থনৈতিকভাবে শক্তিশালী দেশগুলোর প্রতি একটি জরুরি টাস্কফোর্স গঠনের আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মফাসচিব। এতে অর্থ সহায়তা পাওয়া গেলে দ্রুত টিকা উৎপাদন সম্ভব মনে করেন তিনি।

গত বছরের নভেম্বরে সৌদি আরবের রিয়াদে জি-২০ সম্মেলনে কোভিড-১৯ এর টিকা, ওষুধ এবং পরীক্ষার সুষ্ঠু বিতরণ নিশ্চিতের প্রতিশ্রুতি দেন জি-২০ ভুক্ত দেশের নেতারা। ফাইজার, অক্সফোর্ডসহ কয়েকটি টিকা বের হলেও এখন প্রতিশ্রুতি বাস্তবায়ন হয়নি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102