ads
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

এখনও মনের মধ্যে ভয় কাজ করছে: নাসির

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২২ মার্চ, ২০২১
  • ৩০ বার পঠিত

ক্রিকেটের বাইশ গজে কিংবা মাঠের বাইরে- বরাবরই আলোচিত-সমালোচিত অলরাউন্ডার নাসির হোসেন। কয়েক বছর ধরেই জায়গা হচ্ছে না জাতীয় দলে, এর ওপর আবার এক বছর করোনার কারণে মাঠের বাইরে। চোটের কারণে আর ফিটনেসহীনতায় ঘরোয়া ক্রিকেটে ফিরতে পারছিলেন না নাসির। ফিটনেস না থাকায় বিসিবি প্রেসিডেন্টস কাপ ও বঙ্গবন্ধু টি-টোয়েন্টিতে সুযোগ পাননি একসময়ের জাতীয় দলের নিয়মিত এ খেলোয়াড়।

এরই মধ্যে তার বিয়ে নিয়ে চলছে লংকাকাণ্ড। তবে বিয়ের পর আমূল পরিবর্তন ঘটল নাসিরের। হঠাৎ উতরে গেলেন ইয়ো ইয়ো টেস্টে। শুধু পাসই করেননি, ফিজিওকে চমক দেখিয়ে স্কোর গড়লেন ১৭.১।

ফিরলেন জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) ২২তম আসরে। ঘরোয়া ক্রিকেটে ফিরেই ব্যাটে কারিশমা দেখাতে চান নাসির। জানালেন, প্রথম শ্রেণির এই টুর্নামেন্টে সর্বোচ্চ রান সংগ্রাহক হতে চান। ৬ ম্যাচে সব মিলিয়ে অন্তত ৮০০ থেকে এক হাজার রান করতে চান নাসির।
এমন সব পরিকল্পনার মাঝেও ভয় কাজ করছে নাসিরের। চোট নিয়ে ভাবনা তার মাথা থেকে সরছেই না।

রবিবার মিরপুরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে নাসির বলেন, ‘সত্যি বলতে ইনজুরি এখনও আমার মাথা থেকে পুরোপুরি যায়নি। আমি বলব না যে, এখনও একশ ভাগ ফিট আছি। মনের মধ্যে ভয় কাজ করছে এখনও। চেষ্টা করছি শতভাগ ফিট হওয়ার জন্য। আর সেটা অনুশীলন আর খেলার মাধ্যমেই ভয়টা কাটানো সম্ভব। খেলা আর জিম-রানিংয়ের মাধ্যমে পুরোপুরি শেষ হওয়া সম্ভব।’

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102