ads
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

এটাই আমার জীবনের সেরা ঈদ: ক্রিকেটার নাসির

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ মে, ২০২২
  • ৩৮ বার পঠিত

কিছুদিন আগে সুখবর দিয়েছেন ক্রিকেটার নাসির। ছেলের বাবা হয়েছেন নাসির-তামিমা দম্পতি। তাদের ঘরে এখন চাঁদের হাট।

সন্তানকে নিয়ে তার প্রথম ঈদটা দেশের বাইরে করছেন নাসির। সম্প্রতি পরিবার নিয়ে যুক্তরাষ্ট্রে গেছেন তিনি। সেখানেই ছেলের সঙ্গে প্রথম ঈদটা কাটাচ্ছেন এ অলরাউন্ডার।

ছেলেকে নিয়ে বিদেশে ঈদের দিনটা ভালোই কাটছে নাসিরের। ছেলের সঙ্গে ঈদের দিনে ফেমবন্দি হয়েছেন জাতীয় দলের এই সাবেক অলরাউন্ডার।

সেই ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন নাসির। ছবিতে বাবা-ছেলেকে দেখা যায় পাঞ্জাবিতে। ক্যাপশনে নাসির লিখেছেন, ‘এটাই আমার জীবনের শ্রেষ্ঠ ঈদ। সবাইকে ঈদ মোবারক।’

গত ৮ এপ্রিল নাসির হোসেন ও তামিমা দম্পতির কোলজুড়ে এসেছে তাদের প্রথম সন্তান।

নাসিরের স্ত্রী তামিমা পেশায় একজন বিমানবালা। তিনি সৌদিয়া এয়ারলাইনসে কর্মরত। চাকরির সুবাদে তিনি ২০২০ সালের ১০ মার্চ সৌদি আরবে গিয়েছিলেন। মহামারির কারণে জরুরি অবস্থা সৃষ্টি হলে সেখানেই অবস্থান করেন।

এরপর গত বছর ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসে রাজধানীর উত্তরার এক রেস্তোরাঁয় ক্রিকেটার নাসিরের সঙ্গে গাঁটছড়া বাঁধেন তামিমা।

তাদের গায়ে হলুদ ও বিয়ে পরবর্তী সংবর্ধনা অনুষ্ঠান যথাক্রমে ১৭ ও ২০ ফেব্রুয়ারি সম্পন্ন হয়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102