ads
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

এটিপির সেমিতে র‌্যাংকিংয়ের শীর্ষ খেলোয়াড় জোকোভিচ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২২ নভেম্বর, ২০২০
  • ৪৪ বার পঠিত

জার্মানির আলেক্সান্ডার জভেরেভকে সরাসরি সেটে হারিয়ে এটিপি ফাইনালসের সেমিফাইনালে উঠেছেন র‌্যাংকিংয়ের শীর্ষ খেলোয়াড় নোভাক জোকোভিচ।

শুক্রবার লন্ডনে এই সার্বিয়ান তারকা জভেরেভকে হারান ৬-৩, ৭-৬ (৭-৪) গেমে। প্রতিযোগিতায় পাঁচবারের চ্যাম্পিয়ন জোকোভিচ শেষ চারে লড়বেন ‘লন্ডন ২০২০’ গ্রুপের চ্যাম্পিয়ন ডমিনিক থিমের বিপক্ষে।

‘টোকিও ১৯৭০’ গ্রুপে দ্বিতীয় হয়ে শেষ চারে উঠেছেন জোকোভিচ। এই গ্রুপে চ্যাম্পিয়ন হয়ে আগেই সেমিফাইনাল নিশ্চিত করা রাশিয়ার দানিল মেদভেদেভ গ্রুপপর্বের শেষ ম্যাচে আর্জেন্টিনার দিয়েগো শয়ার্টসমানকে হারান ৬-৩, ৬-৩ গেমে।

র‌্যাংকিংয়ের শীর্ষ আট খেলোয়াড় দুই গ্রুপে ভাগ হয়ে খেলেন মৌসুম শেষের এই টুর্নামেন্ট। প্রতি গ্রুপে সবাই একে অন্যের মুখোমুখি হন একবার করে। দুই গ্রুপের সেরা দুইজন খেলোয়াড়কে নিয়ে হয় সেমিফাইনাল। এরপর ফাইনাল।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102