ads
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

এটি আন্তর্জাতিক ক্রিকেট, পাড়ার কোনো খেলা নয় : তামিম

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৩০ জুলাই, ২০২২
  • ৩৩ বার পঠিত

নুরুল হাসান সোহানের নেতৃত্বে বাংলাদেশ-জিম্বাবুয়ের মধ্যকার টি-টোয়েন্টি সিরিজ শুরু হচ্ছে আজ শনিবার। তাদের বিপক্ষে টি-টোয়েন্টিতে পাঠানো হয়েছে তরুণদের। কিন্তু তিন ম্যাচের ওয়ানডে সিরিজের স্কোয়াডটা আগের মতোই।

জিম্বাবুয়ে বিপক্ষে পরিষ্কারভাবেই ফেভারিট বাংলাদেশ দল। তার ওপর পঞ্চাশ ওভারের এই সিরিজটি আইসিসি সুপার লিগের অংশ নয়। স্বাভাবিকভাবেই বেঞ্চের শক্তি পরীক্ষা করে নেওয়ার বড় সুযোগ টাইগারদের সামনে। তবে সেই পরীক্ষা-নিরীক্ষার মধ্যে হয়তো যাবে না টাইগাররা।

এই সফরে অংশ নিতে শুক্রবার রাতে দেশ ছাড়ার আগে সংবাদমাধ্যমের মুখোমুখি হন তামিম ইকবাল। এসময় তিনি বলেন, আমার কাছে মনে হয় না তরুণ বা বৃদ্ধ, এটা নিয়ে ইদানিং বেশি কথা হচ্ছে। যারা ক্যাপাবল, তারাই সুযোগ পাবে। সেরা একাদশ আমরা বেছে নেব।
তিনি বলেন, ১৫ জনে অনেক সময় অনেকে গেম টাইম পায় না। এরকম যদি সুযোগ থাকে, আমরা খেলাতে পারি, দলের জন্য ভালো হবে। কিন্তু যেটা বললাম, এটা আন্তর্জাতিক ক্রিকেট, আন্তর্জাতিক সিরিজ। পাড়ার কোনো খেলা না যে, আমি একে-ওকে খেলালাম। যে ডিজার্ভ করে জায়গা, সে অবশ্যই খেলবে।

তামিম দাবি করেন, এখন তরুণদের যথেষ্ট সুযোগ দেওয়া হচ্ছে। আমার তো মনে হয় তরুণরা সব সুযোগই পাচ্ছে এখন। একটা দলে ১৫ জন থাকে, সবাইকে তো খেলানোর সুযোগ থাকে না। আপনি যদি শেষ সিরিজেও দেখেন, তরুণরাই খেলেছে। এই সিরিজে মুশফিক ঢুকছে, সে আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102