ads
মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

এডোবির সফটওয়্যারের সহপ্রতিষ্ঠাতা চার্লস গ্যাসকি আর নেই

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১৯ এপ্রিল, ২০২১
  • ৭৪ বার পঠিত

এডোবির সফটওয়্যারের সহপ্রতিষ্ঠাতা চার্লস গ্যাসকি আর নেই। শুক্রবার (১৬ এপ্রিল) যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় তার মৃত্যু হয়েছে বলে আনুষ্ঠানিকভাবে জানিয়েছে সফটওয়্যার প্রতিষ্ঠান এডোবি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮১ বছর।

চার্লস গ্যাসকি ১৯৮২ সালে এডোবির প্রতিষ্ঠা করেন। পোর্টেবল ডকুমেন্ট ফরমেট বা পিডিএফ উদ্ভাবনেও সহায়তা করেন তিনি।

এক শোকবার্তায় এডোবির প্রধান নির্বাহী কর্মকর্তা শান্তানু নারায়ণ বলেন, ডেস্কটপ প্রকাশনায় তিনি বিপ্লব এনে দিয়েছিলেন। তার মৃত্যুতে পুরো এডোবি পরিবার শোকাহত ও ও প্রযুক্তি শিল্পের জন্য বড় ক্ষতি। তিনি ছিলেন এ জগতের নির্দেশক ও নায়ক।

তিনি আরও বলেন, গ্যাসকি ও জন ওয়ারনক এমন সফটওয়্যার উদ্ভাবন করছেন, যা সবকিছু বদলে দিয়েছে। মানুষের যোগাযোগের ক্ষেত্রে যা বিপ্লবী ভূমিকা রেখেছে। পিডিএফ, অ্যাকরোব্যাট, ইলাসট্রেটর, প্রিমিয়ার প্রো ও ফটোশপের মতো সফটওয়্যার উদ্ভাবনে তারা ভূমিকা রেখেছেন।

২০০৯ সালে গ্যাসকি ও ওয়ারনককে জাতীয় প্রযুক্তি মেডেল দেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।

সুত্র: ইয়াহু নিউজ

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102