ads
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ১১:১৬ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

এনজিওগুলো পারিবারিক বিরোধ নিষ্পত্তি করতে পারবে

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২১
  • ৫৮ বার পঠিত

পারিবারিক বিরোধ নিষ্পত্তির জন্য বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির দেওয়া নোটিশের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। ফলে, এনজিওগুলোর হাতে পারিবারিক বিরোধ নিষ্পত্তির ক্ষমতা থাকল।

বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ আজ বৃহস্পতিবার এ আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট খুরশিদ আলম খান ও অ্যাডভোকেট টাইটাস হিল্লোল রেমা।

খুরশিদ আলম খান বলেন, ‘জাতীয় মহিলা আইনজীবী সমিতিসহ এনজিওগুলো পারিবারিক বিরোধ মীমাংসার জন্য সালিশের যে নোটিশ দেয়. সেটা চ্যালেঞ্জ করেছি এবং তারা এ ধরনের সালিশ কোন আইনে করে—তাদের এখতিয়ারকে চ্যালেঞ্জ করেছি।’

রাজধানীর ব্যবসায়ী মোহাম্মদ নুরুল আকরামের পক্ষে অ্যাডভোকেট টাইটাস হিল্লোল রেমা এ রিট করেন।

খুরশিদ আলম খান বলেন, ‘গত ২২ আগস্ট বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতি থেকে মোহাম্মদ নুরুল আকরামকে তাঁদের পারিবারিক বিরোধ নিষ্পত্তির নোটিশ দেওয়া হয়। তাঁর স্ত্রীর অভিযোগের ভিত্তিতে বিষয়টি মীমাংসার জন্য মহিলা সমিতির অফিসে ডাকা হয়। আমাদের কথা হলো, তাঁকে কোন আইনে ডাকা হলো। নোটিশ চ্যালেঞ্জ করে বলেছি, যে বিষয়ে আপনারা ডেকেছেন, সে বিষয়ে আপনাদের ক্ষমতা কতটুকু। আমরা আইনে তাঁদের নোটিশ দেওয়ার ক্ষমতা দেখতে পাচ্ছি না।’

রিটে আইন সচিব, এনজিও ব্যুরোসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102