ads
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

এনটিভি অনলাইনের সাংবাদিক নোমানকে হুমকি, থানায় জিডি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৭ আগস্ট, ২০২২
  • ৪৭ বার পঠিত

বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভি অনলাইনের সিনিয়র রিপোর্টার এম এ নোমানকে হুমকির ঘটনায় থানায় একটি সাধারণ সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে। ডিএমপির যাত্রাবাড়ি থানায় রবিবার জিডিটি করেন নোমান।

জিডিতে তিনি উল্লেখ করেন, শনিবার দিবাগত রাত ১২টা ৮ মিনিটে তার মুঠোফোনে ০১৯৮৬০৪৩২৩১ থেকে কল আসে। রিসিভ করতেই তাকে হুমকি-ধামকি দেওয়া হয়। পরিচয় জানতে চাইলে ওপাশ থেকে বলা হয়, ‘তোর হাড়গোড় গুঁড়া করে ফেলব। তুই বাসা থেকে বের হবি তো, তখন বুঝবি।

সাংবাদিক নোমান ওই ব্যক্তির কাছে হুমকি দেয়ার কারণ এবং পরিচয় জানতে চান।

কিন্তু, হুমকিদাতা পরিচয় গোপন রেখে আরও উত্তেজিত হন এবং অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকেন। একই সঙ্গে চিৎকার করে বলতে থাকেন, ‘সময়মতো আমারে চিনবি। তখন তুই বুঝতে পারবি, আমি কে।’ এরপর লাইন কেটে দেন।

সাংবাদিক নোমান বলেন, এমন হুমকি পাওয়ার পর তিনি এবং তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। বিষয়টি প্রশাসনকে জানানোর পাশাপাশি বিষয়টি থানায় জিডি করেছেন।

এদিকে এনটিভির সাংবাদিক এম এ নোমানকে হুমকির ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ঢাকাস্থ চাঁদপুর জেলা সাংবাদিক ফোরাম। সংগঠনটির সভাপতি মিজান মালিক ও সাধারণ সম্পাদক এ কে এম রাশেদ শাহরিয়ার এক বিবৃতিতে এই প্রতিবাদ জানান।

হুমকির ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিকে গ্রেপ্তার ও সুষ্ঠু তদন্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়ে সংশ্লিষ্ট থানা পুলিশ এ বিষয়ে তৎপর হবে বলে বিবৃতিতে তারা আশা প্রকাশ করেন। উল্লেখ্য, সাংবাদিক নোমান ঢাকাস্থ চাঁদপুর জেলা সাংবাদিক ফোরামের অন্যতম সদস্য।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102