মোঃ আশিক ইসলাম, মালয়েশিয়া: ১লা এপ্রিল, ২০২২ইং থেকে বর্ডার গুলো আগের মতো পুনরায় চালু করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
কোন বিদেশী পর্যটক যদি মালয়েশিয়ায় প্রবেশ করে এবং ২ ডোজ টিকা নেওয়া থাকে তাহলে কোয়ারেন্টিন করার প্রয়োজন নেই। তবে মালয়েশিয়া প্রবেশের ৪৮ ঘন্টার মধ্যে অবশ্যই পিসিআর টেস্ট করে করোনা নেগেটিভ হতে হবে।
মালয়েশিয়ার বর্তমান প্রধানমন্ত্রী ইসমাইল সাবরি ইয়াকুব বলেন,”উপরোক্ত নিয়ম কানুন গুলো গত বছর ঠিক করা হয়েছিল কিন্তু আক্রান্তের সংখ্যা অতিরিক্ত মাত্রায় বাড়ার কারণে সিদ্ধান্ত নিতে দেরি হয়েছে। অনাকাঙ্ক্ষিত কোন কারনে নিয়মে পরিবর্তন আসতে পারে।”