ads
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

এপ্রিলে ১৩৪ কোটি টাকার চোরাচালান জব্দ করেছে বিজিবি

সৃষ্টিবার্তা ডেস্ক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ মে, ২০২৪
  • ৬৯ বার পঠিত

গত এপ্রিল মাসে দেশের সীমান্ত এলাকাসহ অন্যান্য স্থানে অভিযান চালিয়ে ১৩৪ কোটি ৩৬ লাখ ৩ হাজার টাকা মূল্যের বিভিন্ন প্রকারের চোরাচালান পণ্যসামগ্রী ও অস্ত্র জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (৭ মে) বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এ তথ্য জানান।

জব্দকৃত চোরাচালান দ্রব্যের মধ্যে রয়েছে ১২ কেজি ৪০ গ্রাম স্বর্ণ, ৭০৪ গ্রাম রূপা, ১ লাখ ৯০ হাজার ২২৪টি কসমেটিক্স সামগ্রী, ৫১৫টি ইমিটেশন গহনা, ৭ হাজার ৪১টি শাড়ি, ১০ হাজার ৩৬৭টি থ্রি পিস/শার্ট পিস/চাদর/কম্বল/তৈরি পোশাক, ১ হাজার ৫ ঘনফুট কাঠ, ১ হাজার ৪৮ কেজি চা পাতা, ১২ হাজার ৯০০ কেজি কয়লা, ৩৮ কেজি ৪০০ গ্রাম কচ্ছপের হাড়, ১টি কষ্টিপাথরের মূর্তি, ২টি ট্রাক, ১টি কাভার্ড ভ্যান, ৩টি প্রাইভেটকার/মাইক্রোবাস, ৩টি মাহেন্দ্র/ট্রাক্টর, ১৫টি নৌকা, ২৩টি সিএনজি/ইজিবাইক, ৬৩টি মোটরসাইকেল ও ১১টি বাইসাইকেল।

উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে ৫টি পিস্তল, ১টি রাইফেল, ৪টি সব প্রকার গান, ৪টি ম্যাগজিন ও ৪৯ রাউন্ড গুলি।

এছাড়া গত মাসে বিজিবি কর্তৃক বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। জব্দকৃত মাদক ও নেশাজাতীয় দ্রব্যের মধ্যে রয়েছে ৯ লাখ ৫ হাজার ৯৬৮ ইয়াবা, ১২ কেজি ৩১১ গ্রাম ক্রিস্টাল মেথ আইস, ৩২ দশমিক ৭৯৩ কেজি হেরোইন, ১১ হাজার ৮৩ বোতল ফেনসিডিল, ২০ হাজর ৯০০ বোতল বিদেশি মদ, ৬০৩ লিটার বাংলা মদ, ১ হাজার ৮৮ ক্যান বিয়ার, ১ হাজার ১১৬ কেজি গাঁজা, ৫১ হাজার ১৫০টি নেশাজাতীয় ট্যাবলেট/ইনজেকশন, ২ হাজার ৪৪২ বোতল ইস্কাফ সিরাপ, ৬ দশমিক ৮৮০ কেজি কোকেন, ১ হাজার ৫২০ বোতল এমকেডিল/কফিডিল, ৪ লাখ ৫৬ হাজার ৭৯১ পিস বিভিন্ন প্রকার ওষুধ, ৮৯৯টি অ্যানেগ্রা/সেনেগ্রা ট্যাবলেট, ১২ বোতল এলএসডি ও ৫৬ হাজার ৬৬০টি অন্যান্য ট্যাবলেট।

সীমান্তে বিজিবির অভিযানে ইয়াবাসহ বিভিন্ন প্রকার মাদক পাচার ও অন্যান্য চোরাচালানে জড়িত থাকার অভিযোগে ১৫৫ জন চোরাচালানীকে এবং অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে ১১১ জন বাংলাদেশি নাগরিক, ৫ জন ভারতীয় নাগরিক ও ২৯৭ জন মিয়ানমার নাগরিককে আটকের পর তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102