ads
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

এফডিসিতে লাঞ্ছিত হলেন নায়ক ইমন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২২ জানুয়ারি, ২০২২
  • ৪৩ বার পঠিত

চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে প্রচার-প্রচারণায় এফডিসিতে ব্যস্ত সময় পার করছেন চলচ্চিত্র শিল্পীরা। একই সঙ্গে সেখানে ভিড় বাড়েছে ভক্তদের। এমন সময়ে শিল্পী সমিতির নির্বাচনে ইলিয়াস কাঞ্চন-নিপুণ প্যানেলের সাংস্কৃতিক সম্পাদক পদপ্রার্থী নায়ক ইমন লাঞ্চিত হয়েছেন।

শুক্রবার (২১ জানুয়ারি) নির্বাচনী প্রচারণা করতে গিয়ে লাঞ্ছিত হয়েছেন বলে গণমাধ্যমকর্মীদের কাছে অভিযোগ করেছেন ইমন।

নায়ক ইমন গণমাধ্যমকে বলেন, আজ শুক্রবার সন্ধ্যা ৭ টার দিকে তিনি শিল্পী সমিতির অফিস সংলগ্ন রাস্তায় নির্বাচনী প্রচারণা করছিলাম। সাথে ছিলেন নিপুণ, রিয়াজ ও হিরো আলমসহ অনেকেই। দূরে মিশা সওদাগর ভাইকে দেখে তার সঙ্গে কুশল বিনিময় করতে যাই। তখন আমাকে ধাক্কা দিয়ে লাঞ্ছিত করেন এক বহিরাগত। যিনি ধাক্কা দিয়েছেন তাকে আমি চিনি না। তবে তার আচরণ ছিল মিশা সওদাগরের বডিগার্ডের মত। অনেক এগ্রেসিভ ছিলেন তিনি।

ইমন জানান, তাৎক্ষণিক মিশা সওদাগর বিষয়টি মীমাংসা করতে গেলেও ওই বহিরাগত আরও রেগে গিয়ে মারতে তেড়ে আসেন। উচ্চবাচ্য করেন। এ সময় বহিরাগত ওই ব্যক্তিকে জিজ্ঞেস করি আমি নায়ক ইমন। আমাকে চেনেন না? ধাক্কা দিচ্ছেন কেন? উনি আমার সাথে আবারও দুর্ব্যবহার করেন। মিশা ভাই তাকে সরি বলতে বললেও সে থামছিল না। বহিরাগত ওই ব্যক্তি মিশা-জায়েদ প্যানেলের সমর্থক। আগেও চেহারা দেখেছি সে মিশা-জায়েদের পক্ষে স্লোগান দিয়েছে। নির্বাচন কমিশনকে সাথে সাথে এই ঘটনা জানিয়েছি। লিখিতভাবে অভিযোগ দিচ্ছি। আশা করছি নির্বাচন কমিশন এর সুষ্ঠুভাবে বিচার করবেন। আমরা শান্তিতে নির্বাচন করতে চাই।

খোঁজ নিয়ে জানা যায়, ওই বহিরাগত ব্যক্তির নাম শাহেন শাহ। তিনি বেশকিছু মিউজিক ভিডিও করেছেন। একটি সিনেমাতে পার্শ্বনায়ক হিসেবে কাজ করেছেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102