ads
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

এবারের ক্লাব বিশ্বকাপ হবে জেদ্দায়

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ জুন, ২০২৩
  • ৫৬ বার পঠিত

প্রথমবারের মতো ক্লাব বিশ্বকাপের স্বাগতিক হবে সৌদি আরব। এ ঘোষণা এসেছিল ফেব্রুয়ারিতেই। এবার চূড়ান্ত হলো ভেন্যুও। ২০২৩ ক্লাব বিশ্বকাপের আসর অনুষ্ঠিত হবে জেদ্দায়।

গত সপ্তাহে ফিফার একটি প্রতিনিধি দল জেদ্দা সফর করে আসার পর সোমবার এ শহরের নাম চূড়ান্তভাবে ঘোষণা করে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি। ক্লাব বিশ্বকাপের ২০তম আসর এটি। ছয় মহাদেশের সাত ক্লাবকে নিয়ে আগামী ১২ থেকে ২২ ডিসেম্বর হবে টুর্নামেন্টটি। জেদ্দার দুটি মাঠে হবে ম্যাচগুলো।

ক্লাব বিশ্বকাপের বর্তমান ফরম্যাটে এটিই শেষ আসর। এরপর ৩২ দলকে নিয়ে টুর্নামেন্ট হবে চার বছর পরপর। ২০২৫ সালে প্রথম আসরটি হবে যুক্তরাষ্ট্রে।

নতুন সেই ক্লাব বিশ্বকাপে খেলার সুযোগ পাবেন ২০২১ থেকে ২০২৪ সালের মহাদেশীয় চ্যাম্পিয়নরা। ইউরোপ থেকে তাই চেলসি, রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার সিটির খেলা নিশ্চিত হয়ে গেছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102