ads
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

এবার আসতে পারে কোভিড-২৬ ও কোভিড-৩২

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৩১ মে, ২০২১
  • ২৯ বার পঠিত

কোভিড ১৯ এর উৎপত্তিস্থল নিয়ে বিতর্ক রয়েছে শুরু থেকে। চীনের উহান থেকে এই ভাইরাসের উৎস ধারণা করা হলেও, সে বিষয়ে এখনও কোনও তথ্য দেয়নি চীন। উল্টো চীনের দাবি, তাদের দেশ থেকে করোনা ছড়ায়নি।

কোভিড ১৯-এর উৎস খুঁজে না পেলে ভবিষ্যতে কোভিড ২৬ ও কোভিড ৩২-এর আশঙ্কা রয়েছে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন যুক্তরাষ্ট্রের দুই বিশেষজ্ঞ।

ট্রাম্প সরকারের সময় যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসনের কমিশনার তথা বর্তমানে ফাইজারের বোর্ডের চেয়ারম্যান স্কট গটলিয়েব বলেছেন, উহানের ল্যাবরেটরি থেকে ছড়িয়ে থাকতে পারে এই ভাইরাস। এই দাবি নাকচ করার মতো কোনও তথ্য জানায়নি চীন। এই ঘটনা চিন্তার।

অন্যদিকে ‘টেক্সাস চিলড্রেনস হসপিটাল ফর ভ্যাকসিন ডেভেলপমেন্ট’-এর কর্মকর্তা পিটার হটেজের আশঙ্কা, করোনার উৎস না জানতে পারলে ভবিষ্যতে আরও বড় অতিমারির আশঙ্কা রয়েছে। তিনি বলেন, আমরা কোভিড ১৯ সম্পর্কে সব তথ্য না পেলে কোভিড ২৬ ও কোভিড ৩২-এর মতো মহামারি সামনের দিনে আসতে পারে।

এর মধ্যেই বুধবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন তদন্তকারী দলকে নির্দেশ দিয়েছেন কোভিড ১৯-এর উৎস নিয়ে তদন্তের গতি বাড়াতে।

যুক্তরাষ্ট্রের তদন্তকারী সংস্থার অনুমান, স্বাভাবিক ভাবে নয়, ‘উহান ইনস্টিটিউট অব ভাইরোলজি’ থেকে এই ভাইরাস ছড়িয়ে পড়েছিল। ৯০ দিনের মধ্যে তদন্ত করে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন বাইডেন। সূত্র: আনন্দবাজার

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102