ads
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০১:৫২ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

এবার ওয়ানডেতে সুযোগ পেলেন এনামুল হক বিজয়

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৫ আগস্ট, ২০২২
  • ৫১ বার পঠিত
এনামুল হক বিজয়

অবশেষে ওয়ানডেতে ফেরা হলো এনামুল হক বিজয়ের। প্রায় তিন বছর পর একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে মাঠে নামছেন এ ডানহাতি টপঅর্ডার ব্যাটার। জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডের একাদশে নেওয়া হয়েছে বিজয়কে।

সবশেষ ২০১৯ সালের জুলাইয়ে শ্রীলঙ্কা সফরে ওয়ানডে খেলেছিলেন বিজয়। সেবার অফফর্মের কারণে বাদ পড়ে যান দল থেকে। এবার ঢাকা প্রিমিয়ার লিগে বিশ্বরেকর্ড ১১৩৮ রান করে ওয়েস্ট ইন্ডিজ সফর দিয়ে আবার ঢুকেছেন স্কোয়াডে।

তবে ওয়েস্ট ইন্ডিজ সফরের ওয়ানডে সিরিজে দলে সুযোগ পাননি ২৯ বছর বয়সী এ ব্যাটার। এবার জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচেই দলে জায়গা করে নিয়েছেন বিজয়। তাকে দলে নিতে বাদ দেওয়া হয়েছে বাঁহাতি ব্যাটার নাজমুল হোসেন শান্তকে।

হারারে স্পোর্টস ক্লাব মাঠে টি-টোয়েন্টি সিরিজের তিন ম্যাচের মতো প্রথম ওয়ানডেতেও টস হেরেছে বাংলাদেশ। স্বাগতিক জিম্বাবুয়ের আমন্ত্রণে আগে ব্যাট করতে নামবে তামিম ইকবালের দল।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, লিটন কুমার দাস, এনামুল হক বিজয়, মুশফিকুর রহিম, আফিফ হোসেন ধ্রুব, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদি হাসান মিরাজ, মোসাদ্দেক হোসেন সৈকত, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102