ads
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

এবার করোনার নতুন ধরন ‘ডেলটাক্রন’ শনাক্ত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১০ জানুয়ারি, ২০২২
  • ৩৮ বার পঠিত

পূর্ব-ভূমধ্যসাগরীয় অঞ্চলের দ্বীপ রাষ্ট্র সাইপ্রাসে করোনাভাইরাসের নতুন একটি ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে। নতুন এই ভ্যারিয়েন্টে অতিসংক্রামক ওমিক্রন এবং ডেলটা ভ্যারিয়েন্টের কিছু জিনের উপস্থিতি পাওয়া গেছে।

সাইপ্রাসের বিজ্ঞানীরা নতুন শনাক্ত এই ভ্যারিয়েন্টকে ‘ডেলটাক্রন’ নাম দিয়েছেন। তবে এই মুহূর্তে ‘ডেলটাক্রন’ ভ্যারিয়েন্ট নিয়ে উদ্বিগ্ন হওয়ার মতো কিছু নেই বলে জানিয়েছে সাইপ্রাসের স্বাস্থ্য মন্ত্রণালয়।

দেশটির স্থানীয় গণমাধ্যম সাইপ্রাস মেইলের বরাত দিয়ে জেরুজালেম পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, সাইপ্রাসে ২৫ জনের নমুনা পরীক্ষায় ১৫ জনের ডেলটাক্রন শনাক্ত হয়েছে। এই ভাইরাসের কারণে যারা হাসপাতালে ভর্তি হয়েছিলেন তাদের ১১ জনের এবং সাধারণ ১৪ জনের নমুনা নেওয়া হয়েছিল।

ইউনিভার্সিটি অব সাইপ্রাসের বায়োটেকনোলজি অ্যান্ড মলিকিউলার ল্যাবরেটরির প্রধান ডা. লিওনডিওস কোস্ত্রিকিস বলেছেন, হাসপাতালে ভর্তি রোগীদের দেহে এই ভ্যারিয়েন্টের বারবার মিউটেশন ঘটেছে। নতুন ভ্যারিয়েন্টের সঙ্গে হাসপাতালে ভর্তির সম্পর্ক থাকতে পারে বলে ধারণা করেছেন তিনি। নতুন এই ভ্যারিয়েন্ট শনাক্ত করায় সাইপ্রাসের স্বাস্থ্য বিজ্ঞানীদের নিয়ে গর্ব করেছেন মিকালিস। তিনি বলেন, ডা. কোস্ত্রিকিস নেতৃত্বাধীন দলের যুগান্তকারী গবেষণা এবং ফলাফল আমাদের বিজ্ঞানীদের জন্য গর্বের।

এই গবেষণা স্বাস্থ্যের ক্ষেত্রে সাইপ্রাসকে আন্তর্জাতিক মানচিত্রে নিয়ে গেছে।

গত বছরের ২৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় প্রথমবারের মতো করোনার অতি-সংক্রামক ভ্যারিয়েন্ট ওমিক্রনে আক্রান্ত রোগী শনাক্ত হন। এরপর বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে এই ভাইরাস। দক্ষিণ আফ্রিকায় প্রথম শনাক্ত করোনার বি.১.১.৫২৯ নামের এই ভ্যারিয়েন্টকে ‘এ যাবৎকালের সবচেয়ে ভয়ঙ্কর’ বলে আখ্যায়িত করা হচ্ছে। এর আগে ভারতে ডেলটা ভ্যারিয়েন্ট শনাক্ত হয়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102