ads
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৩:০২ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

এবার ক্যারিবীয়দের উড়িয়ে প্রতিশোধ শ্রীলঙ্কার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৬ মার্চ, ২০২১
  • ৩৫ বার পঠিত

প্রথম ম্যাচেই ধনঞ্জয়ার হ্যাটট্রিকের পরেই ছয় বলে ছয় ছক্কা খেয়ে ক্যারিবীয় ঝড়ে রীতিমত উড়ে যায় শ্রীলঙ্কা। তবে সেটা যে নেহায়েতই দুর্ঘটনা, তারই প্রমাণ দিলেন আকিলা। তাকে যোগ্য সঙ্গও দিলেন হাসারাঙ্গা, সান্দাকানরা। এই তিন স্পিনারের দাপটে দ্বিতীয় ম্যাচেই উইন্ডিজকে উড়িয়ে দিয়েছে শ্রীলঙ্কা, দুর্দান্ত জয়ে প্রতিশোধ নিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ফিরেছে সমতায়।

আজ শনিবার বাংলাদেশ সময় ভোর সাড়ে ৪টায় অ্যান্টিগার কুলিজ ক্রিকেট গ্রাউন্ডে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৬০ রানের পুঁজি দাঁড় করে শ্রীলঙ্কা। জবাবে ১৮.৪ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১১৭ রানের বেশি করতে পারেনি স্বাগতিকরা। ফলে শ্রীলঙ্কা পেয়েছে ৪৩ রানের জয় এবং সিরিজে চলে এসেছে ১-১ সমতা।

প্রথম ম্যাচে নাস্তানুবুদ হওয়ায়, আজ দ্বিতীয়টিতেও বাজি ছিল ওয়েস্ট ইন্ডিজের পক্ষেই। তবে এবার আর তা হয়নি, জ্বলে উঠতে পারেননি লুইস, পোলার্ড, গেইল, সিমন্সরা। সবার সম্মিলিত ব্যর্থতায় ক্যারিবীয়দের ইনিংস থেমেছে মাত্র ১১৭ রানে। দলের পক্ষে সর্বোচ্চ ২৩ রান করেন দশ নম্বরে নামা ওবেদ ম্যাকয়।

আগের ম্যাচে ঝড় তোলা এভিন লুইস (৬ বলে ৬), লেন্ডল সিমনস (১৯ বলে ২১) ও কাইরন পোলার্ডরা (১৫ বলে ১৩) আজ কিছুই করতে পারেননি। ব্যর্থতার ধারা অব্যাহত রেখেছেন দীর্ঘদিন পর জাতীয় দলে ফেরা ক্রিস গেইলও। আউট হয়েছেন ১৬ বলে ১৬ রান করে। নিকোলাস পুরান (১৫ বলে ৮), জেসন হোল্ডার (৫ বলে ৯) ও ডোয়াইন ব্রাভোরাও (৪ বলে ২) ছিলেন নিজেদের ছায়ায়।

এদিন ক্যারিবীয়দের এভাবে আষ্টেপৃষ্ঠে বেঁধে রাখার বড় কৃতিত্ব লঙ্কান স্পিনারদের। আগের ম্যাচে এক ওভারে ছয় ছক্কাসহ ৪ ওভারে ৬২ রান খরচ করা আকিলা এদিন ১টি ছক্কা হজম করে ৪ ওভারে খরচ করেন মাত্র ১৩ রান, সাজঘরে পাঠিয়েছেন এভিন লুইসকে।

এছাড়া ম্যাচ সেরা হাসারাঙ্গা ডি সিলভা ৪ ওভারে ১৭ রানে ও লাকশান সান্দাকান ৩.৪ ওভারে মাত্র ১০ রান খরচায় নিয়েছেন ৩টি করে উইকেট। ডানহাতি পেসার দুশমন্থ চামিরা ৪ ওভারে ২৬ রানের বিনিময়ে নিয়েছেন ২টি উইকেট।

এর আগে শ্রীলঙ্কাকে ১৬০ রানের সংগ্রহ এনে দেয়ার মূল নায়ক ছিলেন দুই ওপেনার দানুশকা গুনাথিলাকা ও পাথুম নিসাঙ্কা। এ দুজনের উদ্বোধনী জুটিতে মাত্র ১০ ওভারেই ৯৫ রান তুলে ফেলে শ্রীলঙ্কা। গুনাথিলাকা ৪২ বলে ৫৬ ও নিসাঙ্কা ২৩ বলে ৩৭ রান করে আউট হলে পরে আর সে ধারা বজায় রাখতে পারেননি অন্যরা। তা না হলে দলীয় রান আরও সমৃদ্ধ হতো লঙ্কার।

তবে শেষদিকে ৩ চারের মারে ১১ বলে ১৯ রান করে দলীয় সংগ্রহটা দেড়শ পার করান ম্যাচ সেরা হওয়া হাসারাঙ্গাই। এছাড়া অ্যাঞ্জেলো ম্যাথিউজ ১৫ বলে ১৩ ও আশেন বান্দারা ১৯ বলে ২১ রান করেন। ক্যারিবীয়দের পক্ষে ২টি উইকেটের সঙ্গে একটি রান আউটও করে সফল বোলার ছিলেন ডোয়াইন ব্রাভো। এছাড়া অবেদ ম্যাকয় ও জেসন হোল্ডার পান ১টি করে উইকেট।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102