ads
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

এবার ‘গুম’ হওয়ার ৯ মাস পর ফিরে এলেন মাছচাষ বিশেষজ্ঞ ডলার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২৯ আগস্ট, ২০২২
  • ৩৮ বার পঠিত

এসেছেন মাছচাষ বিশেষজ্ঞ ইমাম মাহাদী হাসান ডলার।

আজ সোমবার রাত ৯টার দিকে তার স্ত্রী মমতা হেনা পিংকি গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

গত শনিবার সন্ধ্যার দিকে ডলার ফিরেছেন বলে জানান তিনি।

গত বছরের নভেম্বরে ইমাম মাহাদী হাসান ডলার ‘গুম’ হয়েছিলেন বলে তার পরিবার দাবি করেছিল।

মমতা হেনা পিংকি বলেন, ‘আমার স্বামী মানসিকভাবে বিপর্যস্ত অবস্থায় আছেন। আপাতত তিনি কারও সঙ্গে তেমন কথা বলছেন না।’

ডলার কোথায় আছেন জানতে চাইলে তিনি তাৎক্ষণিকভাবে বলতে রাজি হননি।

ডলারের স্ত্রী বলেন, ‘পরিবারের পক্ষ থেকে ডলারের চিকিৎসা করা হচ্ছে এবং তিনি কিছুদিন একা থাকতে চেয়েছেন।’

‘তিনি যে শার্ট পরে বাসা থেকে বের হয়েছিলেন, সেই একই শার্ট পরে ফিরে এসেছেন। শুধু ট্রাউজার পরিবর্তন হয়েছে। চুল ছোট হয়েছে এবং দাড়ি আগের মতোই খোঁচাখোঁচা অবস্থায় আছে,’ বলেন তিনি।

এর আগে গত ৪ এপ্রিল জাতীয় প্রেসক্লাবে একটি সংবাদ সম্মেলন করে ডলারের স্ত্রী মমতা হেনা পিংকি সাংবাদিকদের জানান, ডলারকে গত বছরের ৬ নভেম্বর ময়মনসিংহ থেকে সাদা পোশাক পরা কয়েকজন তুলে নিয়ে যায়।

ওই ঘটনার প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে তিনি বলেছিলেন, ‘৪-৫ জন ডলারকে ধরে একটি মাইক্রোবাসে উঠায় এবং সেখান থেকে চলে যায়। তাদের সঙ্গে আরও ২টি মোটরসাইকেল ছিল। তারা সবাই সাদা পোশাকে ছিলেন। ঘটনাটি ঘটে বিকেল ৫টা ১০ মিনিটের দিকে।’

এরপর তারা ফুলবাড়িয়া থানা ও ময়মনসিংহের সিআইডি কার্যালয়ে গিয়েছিলেন বলে জানিয়েছিলেন এবং স্বামী নিখোঁজের ১ সপ্তাহ পর তিনি ময়মনসিংহ ডিবি কার্যালয়ে যান বলেও জানিয়েছেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102