ads
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

এবার গুলিস্তানে বাসে অগ্নিসংযোগ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১১ নভেম্বর, ২০২৩
  • ৭৭ বার পঠিত

রাজধানীর আরামবাগ ও গাবতলীর পর এবার গুলিস্তানে একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।শনিবার রাতে মাত্র ৪০ মিনিটের ব্যবধানে এসব বাসে আগুন দেওয়া হয়।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, রাত ৯টার দিকে সুন্দরবন স্কয়ার মার্কেটের সামনে সময় নিয়ন্ত্রণ পরিবহণের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

এর আগে রাত ৮টা ২০ মিনিটে নটরডেম কলেজের সামনে আরামবাগ পুলিশ বক্সের সামনে লাল-সবুজ পরিবহণের একটি বাসে আগুন দেওয়া হয়। খবর পেয়ে সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের দুটি ইউনিট আগুন নেভায়।

অন্যদিকে গাবতলী বাসস্ট্যান্ডের সামনে রাত ৮টা ৩০ মিনিটের দিকে গাবতলী এক্সপ্রেসের একটি বাসে আগুন দেওয়া হয়। কল্যাণপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের কনট্রোল রুমের ডিউটি অফিসার এরশাদ হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন।

নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের একদফা দাবিতে আগামীকাল রোববার ও সোমবার দেশব্যাপী অবরোধের ঘোষণা দিয়েছে বিএনপি। অবরোধ শুরু হওয়ার আগে বাসে আগুন দেওয়ার এ ঘটনা ঘটল।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102