ads
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

এবার ছবি থেকে বাদ পড়লেন জ্যাকুলিন ফার্নান্দেজ!

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৪ জানুয়ারি, ২০২২
  • ৪৪ বার পঠিত
জ্যাকুলিন ফার্নান্দেজ

প্রতারক সুকেশ চন্দ্রশেখরের ২০০ কোটির প্রতারণার মামলার তদন্ত করছে ইডি। এই মামলার আইনি মারপ্যাঁচে ক্রমেই জড়িয়ে পড়ছেন বলিউড অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজ। এদিকে লুকআউট নোটিশের কারণে ভারতের বাইরে যেতে পারছেন না তিনি। তাই দুবাইয়ে সালমান খানের একটি অনুষ্ঠানেও যোগ দিতে পারেননি জ্যাকুলিন।

জানা গেছে, সুকেশ চন্দ্রশেখর জ্যাকুলিনকে প্রায় ১০ কোটি রুপির উপহার দিয়েছিলেন। পার্শিয়ান বিড়াল, ঘোড়া, গাড়ি, অলংকার এমনকি এই বলিউড নায়িকার পরিবারকেও নানা উপহার দিয়ে ভরিয়ে দিয়েছিলেন এই প্রতারক। ইডি এখন সুকেশের দেওয়া এসব উপহার বাজেয়াপ্ত করার আইনি প্রক্রিয়ায় ব্যস্ত আছে। তাদের পক্ষ থেকে এই বলিউড নায়িকাকে এখনো ক্লিন চিট দেওয়া হয়নি।

আরও পড়ুন…নতুন প্রতিভার খোঁজে রিয়েলিটি শো ‘টফি স্টার সার্চ’

এবার ছবি থেকেও বাদ পড়লেন এই অভিনেত্রী। ভারতীয় গণমাধ্যমের বরাতে জানা যায়, দক্ষিণী সুপারস্টার নাগার্জুনের ‘ঘোস্ট’ ছবি থেকে বাদ পড়েছেন জ্যাকুলিন। এই ছবিতে প্রথম অভিনয় করার কথা ছিল দক্ষিণী নায়িকা কাজল আগরওয়ালের। কিন্তু তিনি অন্তঃসত্ত্বা হয়ে পড়ায় ছবি থেকে সরে যান। পরবর্তীতে জ্যাকুলিনকে সেই চরিত্রে নেওয়া হয়। কিন্তু গুঞ্জন রয়েছে, জ্যাকুলিন নন, ফের নতুন মুখের সন্ধানে ছবির নির্মাতারা। ধারণা করা হচ্ছে, সুকেশের সঙ্গে সম্পর্কের মাসুলই দিতে হচ্ছে জ্যাকুলিনকে।

গত বছরই জ্যাকুলিনের সঙ্গে সুকেশের অন্তরঙ্গ মুহূর্তের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। যদিও এ ব্যাপারে প্রথমে মুখে কুলুপ এঁটেছিলেন জ্যাকুলিন। কিছুদিন আগে সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে তার ব্যক্তিগত আরও একটি ছবি ফাঁস হওয়ার পরই নীরবতা ভেঙে ইনস্টাগ্রামে একটি পোস্ট করেন এই অভিনেত্রী। সেখানে জ্যাকুলিন বলেন, “আমি নিশ্চিত আমার বন্ধু এবং অনুরাগীরা আমার পাশে রয়েছেন। সংবাদমাধ্যমের বন্ধুদের অনুরোধ করব আমার গোপনীয়তাকে লঙ্ঘন করে ব্যক্তিগত মুহূর্তের কোনও ছবি প্রকাশ কিংবা প্রচার করবেন না। নিজের ভালোবাসার মানুষের ছবি হলেও এমন করতে পারতেন না। আমি জানি আমার ক্ষেত্রেও আপনারা একই কাজ করবেন। আশা রাখি সুবিচার পাব।”

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102