ads
সোমবার, ১৫ জুন ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

এবার ট্রেনের টিকিট কালোবাজারি: সহজের সিস্টেম ইঞ্জিনিয়ার গ্রেফতার, পরে চাকরিচ্যুত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৮ এপ্রিল, ২০২২
  • ৪৯ বার পঠিত

টিকিট কালোবাজারির অভিযোগে সহজ সিনেসিস ভিনসেনের (জেভি) সিস্টেম ইঞ্জিনিয়ার মো. রেজাউল করিমকে গ্রেফতার করেছে র‍্যাব। পরে তাকে চাকরিচ্যুত করা হয়েছে বলে জানায় ট্রেনের অনলাইন টিকিট বিক্রির দায়িত্বে থাকা প্রতিষ্ঠানটি।

বুধবার (২৬ এপ্রিল) কমলাপুর রেলস্টেশন থেকে তাকে গ্রেফতার করা হয়।

সহজ সিনেসিস ভিনসেনের পাবলিক রিলেশন্স ম্যানেজার ফরহাত আহমেদ এ তথ্য নিশ্চিত করে বলেন, সহজ সিনেসিস ভিনসেন এই অপ্রীতিকর ঘটনার নিন্দা জানাচ্ছে এবং অভিযুক্ত ব্যক্তিকে চাকরিচ্যুত করেছে। তার বিরুদ্ধে টিকিট কালোবাজারির মতো ঘৃণ্য অপরাধ এবং প্রতিষ্ঠানের মানহানির অভিযোগে ব্যবস্থা গ্রহণ করা হবে।

তিনি আরও জানান, মো. রেজাউল করিম (রেজা) কয়েক বছর ধরে বাংলাদেশ রেলওয়ের টিকিট বিক্রয় পরিচালনার কাজে নিয়োজিত ছিলেন। রেল ব্যবস্থাপনার কাজ সুষ্ঠুভাবে ও অভিজ্ঞ কর্মীর মাধ্যমে পরিচালনার লক্ষ্যে সহজ সিনেসিস ভিনসেন চলতি বছরের ২১ মার্চ তাকে নিয়োগ দেয়। ভবিষ্যতে এমন কোনও ঘটনার পুনরাবৃত্তি হলে আরও কঠোর ব্যবস্থা গ্রহণ করবে সহজ—জানান তিনি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102