ads
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

এবার ঢাকার বংশাল থানায় এলএমজি নিয়ে পুলিশি পাহারা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১২ এপ্রিল, ২০২১
  • ৬৫ বার পঠিত

সিলেট, নারায়নগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়ার পর এবার রাজধানীর পুরান ঢাকার বংশাল থানা বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। ওই থানা এবং এর আওতাধীন বাংকার তৈরি করে লাইট মেশিনগান (এলএমজি) নিয়ে পাহারা দিচ্ছে পুলিশ।

সোমবার (১২ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছেন বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন ফকির। ডিএমপি’র উর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশক্রমে গত ১০ এপ্রিল থানায় বাংকার তৈরি করা হয়। এই বাংকারে ২৪ ঘণ্টা এসএমজি নিয়ে প্রশিক্ষিত পুলিশ ডিউটি শুরু করেছেন শিফটিং ভিত্তিতে।

ওই পুলিশ কর্মকর্তা আরও জানান, নিরাপত্তার স্বার্থে এই বাংকার তৈরি করা হয়েছে। বংশাল থানার পাশাপাশি নবাবপুর, বংশাল ও কায়েতটুলি পুলিশ ফাঁড়িতে বাংকার তৈরি করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

ডিএমপি’র সদর দপ্তর সূত্রে জানা গেছে, দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় অতিরিক্ত নিরাপত্তার স্বার্থে রাজধানীর প্রতিটি থানাতেই এলএমজি স্থাপন করা হচ্ছে। যা ইতোমধ্যে বংশাল থানায় স্থাপন করা হয়েছে। পাশাপাশি রাজধানীর অন্যান্য থানাগুলোতেও একই প্রক্রিয়ায় এলএমজি ও বাংকার স্থাপন করার কাজ চলছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102