ads
শনিবার, ১৩ জুন ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

এবার দপ্তরির বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২ জুন, ২০২১
  • ৩৫ বার পঠিত

পাবনার চাটমোহর উপজেলার নেংড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি কাম নৈশ প্রহরী কর্তৃক ওই স্কুলের ৫ম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে গত সোমবার (৩১ মে) বিকেলে।

এ ব্যাপারে ওই ছাত্রীর নানী নেংড়ী গ্রামের রাজিয়া বেগম চাটমোহর খানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। মঙ্গলবার (১ জুন) রাজিয়া বেগম আরেকটি অভিযোগ করেছেন চাটমোহর উপজেলা চেয়ারম্যান ও শিক্ষা কমিটির সভাপতি আঃ হামিদ মাস্টারের কাছে।

অভিযোগে জানা যায়, নেংড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি কাম নৈশ প্রহরী আরিফুল ইসলাম ওরফে শরিফুল গত সোমবার স্কুলের ৫ম শ্রেণির এক ছাত্রীকে (১১) কিছু কাগজপত্র স্বাক্ষর করার কথা বলে তার সাথে স্কুলের শিক্ষক কামরুল ইসলামের কাছে যেতে বলে। বিকেল সাড়ে ৩টার দিকে ওই ছাত্রীকে নিয়ে আরিফুল কচুগাড়ি গ্রামে কামরুল মাস্টারে বাড়িতে রওনা দেয়। পথিমধ্যে ফাঁকা স্থানে দপ্তরি ওই ছাত্রীকে জোরপূর্বক একটি পাটক্ষেতে নিয়ে ধর্ষণের চেষ্টা চালায়।

এসময় মেয়েটির চিৎকারে পথচারীরা এগিয়ে এলে পালিয়ে যায় আরিফুল ওরফে শরিফুল। সোমবার রাতে ওই ছাত্রীর নানী চাটমোহর থানায় ও মঙ্গলবার উপজেলা চেয়ারম্যানের নিকট অভিযোগ দায়ের করেছেন।

উপজেলা চেয়ারম্যান আঃ হামিদ মাস্টার বলেন, অভিযোগ পাওয়ার পরই বিষয়টির তদন্ত করে ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা শিক্ষা অফিসারকে নির্দেশ দেওয়া হয়েছে। চাটমোহর থানার ওসি মোঃ আমিনুল ইসলাম জানান, সোমবার রাতে অভিযোগ পাওয়ার পরই তদন্ত শুরু করা হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102