ads
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

এবার পাবনায় পাটকাঠির কারখানায় আগুন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৫ জুন, ২০২২
  • ৪০ বার পঠিত

পাবনার বেড়া উপজেলায় একটি পাঠকাঠির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। কৈটলা ইউনিয়নের মানিকনগরে কিউলিন ইন্ডাস্ট্রিতে রবিবার এই ঘটনা ঘটে। এতে প্রায় ৫ লাখেরও বেশি টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।

বেড়া ফায়ার সার্ভিস স্টেশনের ডিউটি অফিসার মিজানুর রহমান জানান, রবিবার (৫জুন) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে আগুনের সূত্রপাত হয়। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। কারখানাটিতে শোলা বা পাটকাঠি পুড়িয়ে ছাই (ডাস্ট) উৎপাদন করে চীনে রফতানি করা হয়।

বেড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অরবিন্দ সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শর্ট-সার্কিট থেকেই আগুনের সূত্রপাত। এতে হতাহতের কোন ঘটনা ঘটেনি।

তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। ফায়ার সার্ভিসের ধারণা আগুনে ৫ লাখ টাকার বেশি ক্ষয়ক্ষতি হতে পারে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102