ads
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

এবার প্রায় ২০ হাজার টন কোরবানির বর্জ্য অপসারণ : মেয়র আতিক

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১১ জুলাই, ২০২২
  • ৫৩ বার পঠিত

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম বলেছেন, এবার ৪ হাজার ২৬৭টি ট্রিপে প্রায় ২০ হাজার টন কোরবানির বর্জ্য অপসারণ করা হয়েছে। নগরবাসীর সহায়তায় গতকাল রাত ১০টার মধ্যে সকল বর্জ্য অপসারণ করতে পেরেছি। এজন্য আমি সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন কর্মীদের ধন্যবাদ জানাচ্ছি। মূলত এটি একটি চ্যালেঞ্জ হিসেবে নিয়েছিলাম আমরা।

সোমবার কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রমের সমাপ্তি ঘোষণা নিয়ে দুপুরে আয়োজিত সংবাদ সম্মেলনে নগর ভবনে তিনি একথা বলেন। এবারের মতো আগামী দিনেও জনগণ এবং সিটি কর্পোরেশন একসঙ্গে কাজ করবে বলে জানিয়েছেন মেয়র।

তিনি জানান, আমরা কোরবানির আগের দিনের ক্যালকুলেশন করেছি সবগুলো ওয়ার্ডে কী পরিমাণ বর্জ্য থাকবে, সে বর্জ্য অপসারণে কতগুলো গাড়ি লাগবে, কীভাবে অপসারণ করা হবে, ফলে কাজটি সহজ হয়েছে। বিভিন্ন স্থানে অনেকে স্বেচ্ছাশ্রম দিয়েছেন, আমি তাদেরও ধন্যবাদ জানাই।
মেয়র বলেন, সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এ বছর বর্জ্য অপসারণে মোট ৬ লাখ ৫০ হাজার পলিব্যাগ বিতরণ করা হয়েছে, যেগুলো ৩৫ কেজি ভার বহনে সক্ষম। একই সঙ্গে ৬০ টন ব্লিচিং পাউডার, আনুমানিক ৯০০ ক্যান স্যাভলন বিতরণ করা হয়েছে। মোট ৬০০টি যানবাহন বর্জ্য পরিবহনে নিয়োজিত ছিল। খোলা হয়েছিল অস্থায়ী কন্ট্রোল রুম।

তিনি বলেন, আমরা চেষ্টা করেছি ঈদের পরদিনই যাতে মানুষ একটা সুন্দর পরিবেশ পায়। অনেকেই বলেছে, স্যার ২৪ ঘণ্টার সময় নেন। আমি বলেছি, না। ইচ্ছে থাকলে যে উপায় হয়, তার প্রমাণ ১২ ঘণ্টার মধ্যে আমরা শতভাগ বর্জ্য অপসারণ করতে পেরেছি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102