করোনা মহামারিতে এবার বিশেষ শর্তে হজের অনুমতি দেবে সৌদি সরকার। রোববার দেশটির হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয় এ ঘোষণা দেয়।
তবে কোন কোন শর্তে হজ পালন করা যাবে তা শীগ্রই জানিয়ে দেয়া হবে বলে জানান তারা। সাথে হজে প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত সকল কর্মচারিকে টিকার আওতায় আনার কথা জানায় হজ মন্ত্রণালয়।
গত বছর করোনার কারণে শুধু সৌদি নাগরিকদেরই, হজ পালনের অনুমতি দেয়া হয়।
এর আগে মার্চ মাসে ওমরাহ পালনের জন্য টিকা বিষয়ক শর্ত জুড়ে দেয় দেশটির সরকার। যেখানে বলা হয়, শুধুমাত্র করোনার টিকা নিয়েছেন এমন ব্যক্তিরাই ওমরাহ পালনের অনুমতি পাবেন।
আশা করা হচ্ছে এ বছর ১৭ জুলাই থেকে শুরু হতে পারে হজের আনুষ্ঠানিকতা।