ads
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

এবার বেতনের দাবিতে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড অবরোধ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩১ মার্চ, ২০২২
  • ৫০ বার পঠিত

নারায়ণগঞ্জের শিবু মার্কেট এলাকায় বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন একটি গার্মেন্টস কারখানার শ্রমিকরা। বৃহস্পতিবার (৩১ মার্চ) দুপুরে শ্রমিকরা ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে সড়ক অবরোধ করায় যানজটের সৃষ্টি হয়েছে।

রূপসী গার্মেন্টস নামে ওই কারখানার বিক্ষুব্ধ শ্রমিকরা বলেন, ‘প্রতি মাসেই এমন হয়। কখনও ২৫ তারিখের আগে বেতন হয় না। এবার দুই মাস পার হলেও বেতনের খবর নেই। ঘরে খাবার নেই, আবার রোজা শুরু ৩ তারিখ থেকে। এর মধ্যে বাড়িওয়ালা ভাড়ার জন্য চাপ দিচ্ছেন। বেতন না দেওয়ায় চলা মুশকিল হয়ে পড়ছে।’

নারায়ণগঞ্জ শিল্প পুলিশ-৪-এর পরিদর্শক (ইন্টেলিজেন্স) শেখ বশির আহমেদ বলেন, ‘রূপসী গার্মেন্টেসের শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করেছেন। তাদের ফেব্রুয়ারি মাসের বেতন বকেয়া আছে। আমরা শ্রমিক-মালিক উভয় পক্ষের সঙ্গে আলোচনা করছি। মালিকপক্ষ ৭ তারিখের আগে বেতন দিতে পারবে না বলে জানিয়েছে। তবে শ্রমিকরা তা মানছেন না।’

তিনি জানান, শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা চলছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102