ads
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ১১:০৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

এবার ভিক্ষুকের টাকা আত্মসাতের অভিযোগে ভাইস চেয়ারম্যানের স্বামী গ্রেফতার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ আগস্ট, ২০২২
  • ৩৩ বার পঠিত

ফরিদপুরের সালথা উপজেলায় এক ভিক্ষুককে প্রধানমন্ত্রীর আশ্রয়ন প্রকল্পের ঘর পাইয়ে দেওয়ার কথা বলে চাঁদাবাজির অভিযোগে হায়দার মোল্লা (৫৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১৫ আগস্ট) দিবাগত রাতে সালথা থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার হায়দার মোল্লা সালথা উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান রুপা বেগমের স্বামী।

অভিযোগ রয়েছে, আবদুর রহমান নামে এক ভিক্ষুককে প্রধানমন্ত্রীর আশ্রয়ন প্রকল্পের ঘর পাইয়ে দেওয়ার কথা বলে ২৫ হাজার ৫শ’ টাকা নেন হায়দার। পরে সেই টাকা চাইতে গেলে ওই ভিক্ষুককে বিভিন্ন সময়ে হুমকি-ধামকি দিয়ে আসছেন হায়দার ও তার শ্যালক মোকাদ্দেস মাতুব্বর।

এ ছাড়া উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান রুপা বেগমও বিভিন্ন লোকজন দিয়ে হুমকি-ধামকি দিচ্ছেন বলেও অভিযোগ করেছেন ভুক্তভোগী ভিক্ষুকের পরিবারের সদস্যরা।

এ ঘটনায় সালথা থানায় সোমবার সন্ধ্যায় চাঁদাবাজি ও হুমকির অভিযোগ এনে একটি এজাহার দায়ের করেন আবদুর রহমান। এজাহারে হায়দার ও মোকাদ্দেসকে আসামি করা হয়। এরপর হায়দারকে গ্রেফতার করে সালথা থানা পুলিশ।

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শেখ সাদিক বলেন, ‘প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের ঘর পাইয়ে দেওয়ার কথা বলে টাকা নেওয়া এবং হুমকি-ধামকি দেওয়ার অভিযোগে সালথা থানায় একটি এজাহার দায়ের করেন উপজেলার কুমারপট্টি এলাকার আবদুর রহমান নামে এক ভিক্ষুক। পরে এজাহার দায়েরের পরিপ্রেক্ষিতে হায়দার মোল্লা নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে পুলিশ কাজ করছে।’

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102