ads
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১২:৪২ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

এবার মঞ্চ থেকে নেতাদের নামিয়ে দিয়ে যা বললেন ওবায়দুল কাদের

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১১ জানুয়ারি, ২০২৩
  • ৫০ বার পঠিত

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের এক আলোচনা সভায় মঞ্চে ওঠা নেতাদের মধ্যে দু-একজন ছাড়া অন্যদের নামিয়ে দিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে বুধবার দুপুরে এ ঘটনা ঘটে। বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে এ সভার আয়োজন করা হয়।

সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের অনুষ্ঠানে মঞ্চ ভেঙে পড়ে। এতে বেশ কয়েকজন আহত হন। ওই ঘটনার পর ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের আলোচনা সভায় নেতাদের মঞ্চ থেকে নামিয়ে দেওয়ার ঘটনা ঘটল।

জানা গেছে, ওবায়দুল কাদেরের বক্তব্যের শেষের দিকে তার পেছনে নেতাকর্মীরা ভিড় করেন। এ সময় কেউ একজন পেছন থেকে কিছু বলার জন্য বারবার বলছিলেন। এতে একপর্যায়ে তিনি রাগান্বিত হয়ে সভাপতি ও সাধারণ সম্পাদক ছাড়া সবাইকে মঞ্চ থেকে নেমে যেতে বলেন।

এ সময় ওবায়দুল কাদের মঞ্চের কয়েকজন নেতাকে বলেন, ‘হু আর ইউ? ডিক্টেটিং মি, গেট আউট… তোমরা এখানে দাঁড়ায়া আছ কেন? সব যাও, তোমরাও যাও। প্রেসিডেন্ট… সেক্রেটারি ছাড়া সব সরে যাও। কারো চেহারা দেখাতে হবে না।’

এ সময় অনেক নেতা মঞ্চের উপরে সামনের দিকে বসতে গেলে ওবায়দুল কাদের ডায়াস থেকে গিয়ে তাদের সরিয়ে দেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102