ads
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

এবার মমতার জন্য হাঁড়িভাঙা আম পাঠালেন শেখ হাসিনা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২০ জুন, ২০২২
  • ৩০ বার পঠিত

ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য ২০০ কার্টনে এক হাজার কেজি হাঁড়িভাঙা আম পাঠিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (২০ জুন) দুপুরে বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে উপহারের আমগুলো পাঠানো হয়েছে। এসব কাজ সম্পাদন করে বেনাপোলের সিঅ্যান্ডএফ এজেন্ট রবি ইন্টারন্যাশনাল।

কলকাতায় নিযুক্ত বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার (তৃতীয় সচিব) শেখ মারেফাত তরিকুল ইসলাম আমগুলো গ্রহণ করে মমতার বাসভবনে পৌঁছে দেবেন।

আম পাঠানোর সময় বেনাপোল বন্দরে উপস্থিত ছিলেন শেখ মারেফাত তরিকুল ইসলাম, বন্দরের উপ-পরিচালক মামুন কবীর তরফদার, কাস্টমস ডিসি তানভীর আহমেদ, এএসপি (নাভারন সার্কেল) জুয়েল ইমরান ও ভারতীয় পুলিশের ডিআইজি সুকেশ জেলসহ সংশ্লিষ্টরা।

বেনাপোল বন্দর দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য পাঠানো আম

এর আগে, শুক্রবার (১৭ জুন) ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্য রংপুরের বিখ্যাত হাঁড়িভাঙা আম উপহার পাঠিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিমানযোগে শুক্রবার দিল্লিতে পৌঁছে আমগুলো। এর আগের বছরগুলোতেও ভারত সরকারের গুরুত্বপূর্ণ লোকদের জন্য বাংলাদেশ থেকে আম গেছে।

বেনাপোল চেকপোস্ট কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা শেখ এনাম হোসেন জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের ২০০ কার্টন আম মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য বেনাপোল বন্দর দিয়ে পাঠানো হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102