ads
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

এবার মর্ডানার টিকা অনুমোদন দিল ব্রিটেন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৯ জানুয়ারি, ২০২১
  • ৬১ বার পঠিত

মডার্নার তৈরি করোনাভাইরাসের টিকা অনুমোদন দিয়েছে ব্রিটেন। দেশটির ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (এমএইচআরএ) শুক্রবার করোনার তৃতীয় টিকা হিসেবে মডার্নার তৈরি ভ্যাকসিন অনুমোদন দেয়।

এমএইচআরএ’র বিজ্ঞানিদের দল এবং ওষুধ সংক্রান্ত স্বাধীন কমিশনের সমন্বিত পর্যবেক্ষণের পর এই টিকা অনুমোদন দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়। ব্রিটিশ সরকারের ওয়েবসাইটে এ তথ্য দেওয়া হয়েছে।

এতে বলা হয়েছে, মডার্নার টিকা ব্রিটিশ মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এবং এটি সুরক্ষা, মান ও কার্যকারিতার বিচারে নির্ভরযোগ্য।

সংবাদমাধ্যম গার্ডিয়ান পত্রিকা জানিয়েছে, ব্রিটেন এরই মধ্যে মডার্নার টিকার ৭০ লাখ ডোজ নেয়ার চাহিদা দিয়েছে। ব্রিটেনের আগে ইউরোপীয় ইউনিয়ন এবং যুক্তরাষ্ট্র এই টিকা অনুমোদন দিয়েছে। এই টিকা ফাইজার/বায়োএনটেকের টিকার মতো একই প্রযুক্তিতে তৈরি।

এর কার্যকারিতা ৯৪ শতাংশ। সর্বোচ্চ কার্যকরিতা নিশ্চিতে এটিরও দুই ডোজ প্রদান করতে হয়। মডার্নার টিকা হচ্ছে ব্রিটেনে অনুমোদন পাওয়া দ্বিতীয় এমআরএনএভিত্তিক টিকা।

এর আগে গত বছরের ডিসেম্বর মাসে ফাইজার/বায়োএনটেকের ভ্যাকসিন অনুমোদন করা হয়েছিল। এ নিয়ে এমএইচআরএ’র প্রধান নির্বাহী ড. জুন রাইন বলেন, আজকের এই অনুমোদন স্বাস্থ্যখাত ও মানুষের জন্য উৎসাহজনক বার্তা নিয়ে এসেছে। করোনার তৃতীয় ভ্যাকসিন অনুমোদন দেওয়ার মাধ্যমে আমরা একটি গুরুত্বপূর্ণ লক্ষ্যের দিকে এগিয়ে গেলাম। আমি এই সংস্থার প্রধান হিসেবে গর্বিত।

তিনি আরো বলেন, করোনাভাইরাসের বিরুদ্ধে বৈশ্বিক যুদ্ধে জয় পেতে এবং মানুষের জীবন বাঁচাতে আমরা এগিয়ে যাচ্ছি। আমি আবারো বলতে চাই, আমাদের প্রথম লক্ষ্যই হচ্ছে মানুষকে সুরক্ষিত করা। সব করোনা ভ্যাকসিনই পর্যবেক্ষণে রেখেছে এমএইচআরএ।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102