ads
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

এবার মহাখালীতে ময়লার গাড়ির ধাক্কায় পরিচ্ছন্নতাকর্মী নিহত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৩ জানুয়ারি, ২০২২
  • ৩৯ বার পঠিত

এবার রাজধানীর মহাখালীতে ময়লার গাড়ির ধাক্কায় উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) এক পরিচ্ছন্নতাকর্মী নিহত হয়েছেন। শনিবার দিবাগত রাত পৌনে ২টার দিকে জাহাঙ্গীর গেটের দিকে মহাখালী ফ্লাইওভারের মুখে রাস্তায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম শিখা রানী ঘরামী (৫৫)। তিনি পরিবার নিয়ে মহাখালী সাততলা বস্তি এলাকায় থাকতেন। তার বাড়ি বরিশালের বানারীপাড়ায়। এক ছেলে এক মেয়ের জননী তিনি। তার স্বামীর নাম সীতিশ ঘরামী।

আজ রবিবার সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন তেজগাঁও থানার (ইন্সপেক্টর তদন্ত) শাহ আলম। তিনি জানান, শনিবার দিবাগত রাত পৌনে ২টার দিকে জাহাঙ্গীর গেটের দিকে মহাখালী ফ্লাইওভারের মুখে রাস্তায় ঝাড়ু দিচ্ছিলেন ওই পরিচ্ছন্নতাকর্মী। পুলিশ প্রাথমিকভাবে জানতে পারে, ফ্লাইওভার দিয়ে আসা সাদা রঙের একটি ময়লার গাড়ি ওই নারীকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। ময়লার গাড়িটি পালিয়ে যায়। গাড়িটি শনাক্ত করতে তদন্তে নেমেছে পুলিশ। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ কর্মকর্তা শাহ আলম আরও জানান, পালিয়ে যাওয়া ময়লার গাড়িটি শনাক্ত করতে সিসি ক্যামেরা পর্যবেক্ষণ করা হচ্ছে। গুলশানে পুলিশ পাঠানো হয়েছে।

দুই সিটি করপোরেশনের ময়লা গাড়ির ধাক্কায় এর আগে রাজধানীর বিভিন্ন স্থানে বেশ কয়েকজন নিহত হন। গত ১৬ এপ্রিল রাজধানীর যাত্রাবাড়ীতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ময়লার গাড়ির ধাক্কায় এক রিকশাচালক নিহত হন। তখন উত্তেজিত জনতা সিটি করপোরেশনের গাড়িটি আগুনে পুড়িয়ে দেন।

আর ২৫ নভেম্বর রাজধানীর পান্থপথে বসুন্ধরা সিটির সামনে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় প্রাণ হারান সংবাদকর্মী আহসান কবির খান (৪৬)। গত ২৩ ডিসেম্বর পুরান ঢাকার ওয়ারী থানার রাজধানী সুপার মার্কেটের সামনে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় স্বপন কুমার সরকার (৬২) নামের এক বৃদ্ধ নিহত হন। ২ ডিসেম্বর ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ময়লার গাড়ির ধাক্কায় এক নারী গুরুতর আহত হন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102