ads
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

এবার মাথায় পদ্মা সেতু এঁকে ভাইরাল যুবক

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১ জুলাই, ২০২২
  • ২৭ বার পঠিত
ভিডিও থেকে নেয়া

স্বপ্নের পদ্মা সেতু সম্পন্ন হওয়ায় এর উদ্বোধন ঘিরে দেশজুড়ে উৎসব-আয়োজনের কমতি ছিল না। গত ২৫ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেতুটি উদ্বোধনের পরের দিন থেকে সর্বসাধারণের জন্য খুলে দেয়া হয় তা। কিন্তুটি সেতুটি উন্মুক্ত হওয়ার পর সেতুতে অপ্রীতিকর নানা ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। এবার সেতুতে না হলেও, সেতুকে কেন্দ্র করেই মাথায় ‘পদ্মা সেতু’র আদলে চুল কাটার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে ফেসবুকে।

ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, এক যুবক মাথায় পদ্মা সেতুর আদলে চুল কাটাচ্ছেন। এ সময় ভিডিওতে একজনকে বলতে শোনা যায়, আপনারা দেখতেছেন মাথায় এই প্রথম পদ্মা সেতু আঁকানো হচ্ছে।

দু’জন নরসুন্দর মিলে মাথায় পদ্মা সেতুটি এঁকেছেন। আর সেতুটি আঁকতে কত সময় লেগেছে—এমন প্রশ্নে নরসুন্দর জানান, সারে চার ঘণ্টা সময় লেগেছে তাদের। এই দীর্ঘ সময় তারা একটানা কাজ করেছেন বলেও জানান।

ভিডিওর মাধ্যমে জানা যায়, মনির নামের ব্যক্তি মাথায় পদ্মা সেতুর আদলে চুল কাটিয়েছেন। মাথায় এভাবে সেতুটি আঁকার পরিকল্পনা কিভাবে আসলো—জানতে চাইলে তিনি বলেন, অনেকেই দেখলাম মাথায় নৌকা আঁকে। আবার ছোট ছোট বাচ্চাদের নাম রেখেছেন স্বপ্ন-পদ্মা-সেতু। তারপরও আমিও পরিকল্পনা করলাম। আমি তো পদ্মা সেতু অনেক ভালোবাসি। সেতুটি নিয়ে খুবই গর্বিত। তাই আমি মাথায় প্রথম পদ্মা সেতু তৈরি করেছি। এভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পৌঁছাতে চাই।

মনির আরও বলেন, সবাই যেন এটা দেখে, এটাই আমার অনুরোধ। আর কেউ খারাপ মন্তব্য করবেন না।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102